০৯:৪৭ পি.এম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর একটি মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি সজিব আহম্মেদ ওরফে সাদ্দাম (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে কুমিল্লা সদর থানার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সজিব বাসিন্দা সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকার এবং তিনি হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত “এভারগ্রিন” মাদক নিরাময় কেন্দ্রের মালিক।
আরও পড়ুন: কাঠালিয়ায় ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী, আখেরি মোনাজাত পরিচালনা করলেন চরমোনাই পীর সাহেব
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ৪ জুন সোনারগাঁয়ের হাড়িয়া চৌধুরীপাড়া অঞ্চলের “এভারগ্রিন” মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ফয়জল (৫৫) নির্যাতনের শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সজিবকে প্রধান আসামি করা হয়। এই ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন।
ওসি গোলাম সারোয়ার জানান, হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ পলাতক আসামিকে গ্রেফতারে তৎপর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জিজ্ঞাসাবাদের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: শীতের আগমনে চরফ্যাশনে জমে উঠেছে লেপ-তোশকের বাজার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন