ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

রাসিকের এ্যাসফল্ট প্লান্ট পরিদর্শনে প্রশাসক রিটন


রাসিকের এ্যাসফল্ট প্লান্ট পরিদর্শনে প্রশাসক রিটন

রাজশাহী মহানগরীর নওদাপাড়া সিটি হাট সংলগ্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত এ্যাসফল্ট প্লান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রবিবার (১ নভেম্বর) দুপুরে তিনি প্লান্টটি পরিদর্শন করেন। এ সময় প্লান্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন ও নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট এবং সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।#

আরও পড়ুন: আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দ্বন্দ্ব, সংবাদ সম্মেলন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কচুয়ায় লন্ডন প্রবাসীর বাড়ির গাছ ও পুকুরের মাছ লুটে নিলো স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

‎স্টাফ রিপোর্টার

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


কচুয়ায় লন্ডন প্রবাসীর বাড়ির গাছ ও পুকুরের মাছ লুটে নিলো স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি

‎চাঁদপুরের কচুয়ায় এক লন্ডন প্রবাসীর বাড়ির পুকুরের মাছ ও গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে কচুয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতির বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে উপজেলার ৭নং কচুয়া দক্ষিণ সদর ইউনিয়নের হোসেনপুর খন্দকার বাড়িতে।হোসেনপুর খন্দকার বাড়ির মরহুম খন্দকার শাহজাহান সাহেবের ছেলে খন্দকার কামরুল হাসান (সোহেল) দীর্ঘ ২৬ বছর লন্ডল প্রবাসী। তাদের অনুপস্থিতিতে  বাড়িতে থাকা কয়েকটি গাছ কেটে নিয়ে যায় এবং বসত বাড়ির ৩ টি পুকুরের মাছ জোরপূর্বক ভাবে লুটে নিয়ে যায়  কচুয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তাওহিদুল ইসলাম ও তার পিতা আজিজ মাষ্টার ওরফে আজু মাষ্টার এবং আলাউদ্দিন।লন্ডন প্রবাসী কামরুল হাসান সোহেল মুঠোফোনে জানান,আমার পরিবারের কেউ বাড়িতে থাকে না।ছোট বোনটি কুমিল্লায় থাকে।এ সুযোগে গ্রামের বাড়ির ৩ টি পুকুরের মাছ ও কয়েকটি গাছ কেটে নিয়ে যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তাওহীদ এবং তার পিতা আজিজ মাষ্টার ওরফে আজু মাষ্টার ও আলাউদ্দিন । তারা বিএনপি'র রাজনীতির সাথে জড়িত। আমার ছোট বোনকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি।কিন্তু সে তাদের ভয়ে নিরুপায় হয়ে থানায় যায় নি।এ ঘটনায় আমার পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রবাসে থেকে নিজের পৈতৃক বাড়ি ও সম্পদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।

 
 

‎এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ নাসির মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ নাসির মিয়া
 
 
৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তাহিরপুর উপজেলার বিএনপি অঙ্গসহযোগী সংগঠনসহ সকল নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,তাহিরপুর উপজেলা বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও এই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাসির মিয়া।
 
 এক শুভেচ্ছা বার্তায় উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসির মিয়া বলেন,১৯৭৫ সালের ৭ নভেম্বর এ দিনে সংঘটিত সিপাহী ও জনতার বিপ্লবের স্মরণে এ দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর এই দিনে সিপাহী-জনতার মিলিত বিপ্লবে নস্যাৎ হয়ে যায় স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র।
 
তিনি আরো বলেন,আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে রক্ষা পায় বাংলাদেশ। এদিন সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করে আনেন তৎকালীন সেনাপ্রধান ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে। এ বিপ্লবের ফলে জেনারেল শহিদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান পরবর্তীতে ক্ষমতায় আসেন। তখন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দল বিএনপি এ দিবসটি যথাযথভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের ওপর হামলা ও ওসিকে হত্যার হুমকির ঘটনায় ছাত্রলীগ নেতা প্রিন্স ও তার পরিবার কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


পুলিশের ওপর হামলা ও ওসিকে হত্যার হুমকির ঘটনায় ছাত্রলীগ নেতা প্রিন্স ও তার পরিবার কারাগারে

পুলিশের ওপর হামলা (অ্যাসল্ট) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হত্যার হুমকির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স, তার মা, বাবা, বন্ধুসহ ৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে, তার বোনের বয়স কম হওয়ায় আদালত তাকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দেয়।

কারাগারে পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন- দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স, তার মা শামী আক্তার পলি (৩৮), বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৫), প্রিন্সের বন্ধু ছাতক উপজেলার জালালপুর গ্রামের কাওছার আহমদ সোহাগ (২১), দিরাই উপজেলার চন্ডীপুর গ্রামের ইফাত আলম রাবিদ (২১), ধর্মপাশা উপজেলার সাদিপুর গ্রামের শাহরিয়ার সাদি (১৯) এবং সিলেটের ভাদেরশ্বর গ্রামের তাকরিব রহমান তানহির (২০)।

পুলিশ জানায়, শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতাল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১ নভেম্বর) দুপুরে প্রিন্সের ছোট বোন ছাড়া ছাত্রলীগ নেতা প্রিন্স এবং তার মা-বাবাসহ ৭ জনকে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মো. জসিম উদ্দিন তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুনামগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ সদর থানা পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত ৭ জনকে আদালতে সোপর্দ করা হয়েছিল। আদালতের বিচারক তাদের সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং বিকেলে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে, প্রিন্সের বোনের বয়স কম থাকায় তাকে শিশু আদালতে সোপর্দ করা হয়েছে। শিশু আদালতের বিচারক মাসুদুর রহমান স্কুল ছাত্রীর জামিন না মঞ্জুর করে সেফ হোমে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিন্সের আইনজীবী অ্যাডভোকেট ছায়াদুর রহমান তালুকদার।

পুলিশ জানিয়েছে, ২৯ অক্টোবর গভীর রাতে নাশকতার মামলার আসামি হিসেবে ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে হাজতে অসুস্থ হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় তার মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা প্রদান করেন, আঘাত করেন এবং আসামি ছিনতাইয়ের চেষ্টা করেন। এরপর ওই রাতেই তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু তার পরিবার এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। শনিবার মধ্যরাতে তাদেরকে গ্রেপ্তারের পর আজ দুপুরে সবাইকে আদালতে তোলা হয়।

পুলিশের মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গত ৩০ অক্টোবর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরপর খিঁচুনির ভান করতে থাকে। এ সময় ছাত্রলীগ, যুবলীগের কতিপয় নেতাকর্মী হাসপাতালের জরুরি বিভাগের রুমের ভেতরে প্রবেশ করে মব সৃষ্টি করে। প্রিন্সের বাবা শাহরুখ রাজা চৌধুরী ও মা, বোন, প্রিন্স মারা গেছে বলে গুজব ছড়িয়ে পুলিশ সদস্যদের ওপর মারমুখী আচরণ করতে থাকে। পরে কর্তব্যরত ডাক্তার প্রিন্সকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। প্রিন্সের বাবা শাহরুখ রাজা চৌধুরী তার ছেলে দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স পুলিশি নির্যাতনে মারা গেছেন বলে কান্নাকাটি, চিৎকার ও কান্না-কাটি করতে থাকেন এবং পুলিশের ওপর মব সৃষ্টি করে ছাত্রলীগ নেতা প্রিন্সকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে পুলিশ হেফাজত থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়।

এরপর প্রিন্সের ছোট ভাই ফাহিম রাজা চৌধুরীসহ অন্যান্য আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে সদর মডেল থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তাদের প্রকাশ্যে ক্ষতিসাধনের এবং হত্যার হুমকি প্রদান করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে প্রিন্সসহ সবাইকে পুলিশ সিলেট থেকে গ্রেপ্তার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীর সঙ্গে ঝগড়া করে থানায় গিয়ে পুলিশের ধর্ষণের শিকার নারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


স্বামীর সঙ্গে ঝগড়া করে থানায় গিয়ে পুলিশের ধর্ষণের শিকার নারী

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় গিয়ে এক নারী থানার ভেতরেই পুলিশ সদস্যের হাতে ধর্ষণের শিকার হয়েছেন। সেরাইকেলা-খারসাওয়ান জেলায় ঘটনার পর অভিযুক্ত পুলিশ সদস্যকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে ওই থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ অক্টোবর রাতে ওই নারী থানায় অভিযোগ দায়ের করতে যান। সেখানে পুলিশ কনস্টেবলের দ্বারা ধর্ষণের শিকার হন তিনি। এই ঘটনার জন্য দায়িত্বে অবহেলার অভিযোগে গামহারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে ঝগড়ার পর শারীরিক নির্যাতনের ভয়ে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান। এরপর এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে নিজের মোবাইল ফোন থেকে থানায় যোগাযোগ করেন।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, খবর পেয়ে পুলিশের একটি টহল যান ওই রাতেই তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বিশ্রামের জন্য থানার ভেতরেই একটি কক্ষের ব্যবস্থা করেন। কিন্তু তিনি ওই কক্ষে থাকা অবস্থায় অভিযুক্ত কনস্টেবল তার ওপর হামলে পড়েন এবং তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই ঘটনার পর সেরাইকেলার সিনিয়র পুলিশ সুপার (এসপি) মনোজ স্বর্গিয়ারী বিষয়টি তদন্তের জন্য সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) অনুভব ভরদ্বাজকে নির্দেশ দেন।

তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা মেলায় এসডিপিওর প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে বিচারিক হেফাজতে পাঠানো হয়।

দায়িত্বে অবহেলা, দায়িত্বজ্ঞানহীন আচরণ ও চরম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এসপি গামহারিয়া থানার ওসি এবং অপর চার কর্মীকে সাময়িক বরখাস্ত করেন। বিবৃতিতে বলা হয়েছে, বরখাস্তকৃত পাঁচ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

অভিযুক্তের পরিহিত পোশাক আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ এবং তা পরীক্ষার জন্য রাঁচির ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ন্যাকারজনক এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপি বলেছে, পুলিশ প্রশাসন কাউকে ভয় না পাওয়ায় ঝাড়খণ্ডে এ ধরনের ঘটনা এখন অহরহ ঘটছে।

ঝাড়খণ্ড রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভার সংসদ সদস্য আদিত্য সাহু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, জ্যেষ্ঠ কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে পুলিশ কর্মকর্তারা থানায় পোস্টিং নেন। তিনি বলেন, এসব পুলিশ কর্মকর্তা সরকারের শীর্ষ পর্যায়ের ছত্রচ্ছায়ায় বালু, লৌহ আকরিক ও কয়লা চুরির সুযোগ করে দিচ্ছেন। আর এসব কারণে রাজ্যের শাসক জোট জেএমএম, কংগ্রেস ও আরজেডির ওপর থেকে সাধারণ মানুষ পুরোপুরি বিশ্বাস হারিয়ে ফেলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%