ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মাদক নিয়ন্ত্রণে আপস নয়: এস.এম. ফয়সল


মাদক নিয়ন্ত্রণে আপস নয়: এস.এম. ফয়সল

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল বলেছেন, মাদক নিয়ন্ত্রণের জন্য শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। মাদক নির্মূল করতে সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ নিয়ে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গঠন করতে হবে। মাদকের ভয়াবহ বিস্তার বর্তমানে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। মাদক কোনো একজনকে নয়, বরং একটি পরিবার, সমাজ এবং পুরো জাতির ভবিষ্যতকে ধ্বংস করে ফেলছে। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের কারণে বিপথগামী হয়ে পড়ছে, যা দেশের আগামী প্রজন্মের জন্য একটি বড় হুমকি। ব্যবসায়ী এবং মাদকসেবীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় প্রদান করা হবে না। যারা মাদকের সঙ্গে জড়িত, তারা যতই প্রভাবশালী বা ঘনিষ্ঠজন হন, তাদেরকে আইনের আওতায় আসতেই হবে। মাদক নিয়ন্ত্রণ শুধুমাত্র প্রশাসনের দায়িত্ব নয়। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের একসঙ্গে কাজ করতে হবে। সমাজের প্রতিটি স্তরে মাদকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়ে তিনি এসব তথ্য উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদি হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, মীর খুরশেদ আলম, সাবেক কাউন্সিলর ইশরাত জাহান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমদ প্রমুখ। সভায় মাধবপুর বাজারের অভ্যন্তরে অবাধে গবাদিপশু চলাচলের বিষয়টিও আলোচনায় আসে। বাজারে গরু ও অন্যান্য গবাদিপশু অবাধে বিচরণ করার কারণে ব্যবসায়ী ও পথচারীরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সক্রিয় হতে অনুরোধ জানান। পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন ও নগদ টাকা বিতরণ করেন।

আরও পড়ুন: বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, ২৫ অক্টোবর থেকে সেবা শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশকে সবুজায়ন করতে হবে : কেসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


দেশকে সবুজায়ন করতে হবে : কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে এতদাঞ্চলে পরিবেশগত যে পরিবর্তন ঘটেছে তা থেকে পরিত্রাণ পেতে হলে দেশকে সবুজায়ন করতে হবে।

এ অঞ্চলে যে উষ্ণতা বেড়েছে এবং ক্রমান্বয়ে বাড়ছে, এর থেকে রক্ষা পেতে হলে বাতাসে অক্সিজেন সরবরাহ বাড়াতে হবে। অক্সিজেন সরবরাহ বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন ঘটানো।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ কারণেই পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন।

আজ মঙ্গলবার সকালে নগরীর ২২ওয়ার্ড এলাকার রূপসা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ম্যাটেরিয়াল রিকভারি এমআরএফ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বর্জ্য থেকে সার ও গ্যাস উৎপাদনের লক্ষ্যে সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘কাইমেট রেজিলিয়েন্ট কিন সিটিস (থ্রি সি)’ প্রকল্পের আওতায় এ রিকভারি সেন্টারটি নির্মাণ করা হচ্ছে।

পরে কেসিসি প্রশাসক ২২নং ওয়ার্ড অফিসে এবং ২১নং ওয়ার্ডের জোড়াগেট চত্বরে পৃথক পৃথকভাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের উদ্যোগে পরিবার পর্যায়ে হোমস্টেড গার্ডেনিং উপকরণ হিসেবে সুবিধাভোগীদের মাঝে সবজি বীজ, কমপোস্ট সার, জিও ব্যাগ ও মগ বিতরণ করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর মো. মাহবুব কায়সার ও মো. হাফিজুর রহমান মনি, সিটি ইউনিটের আজীবন সদস্য শেখ আসাদুজ্জামান মুরাদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, শেখ সাদিকুল ইসলাম সাদী, শামসাদ আতিক কিশোর, শেখ রাশিদুল ইসলাম, ডা. হুমায়রা মুসলিমা বাবলি, শামসুজ্জামান চঞ্চল, এস এম জামালুল করিম, উপসহকারী পরিচালক মোসাম্মৎ রেক্সোনা খাতুন, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুল মজিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রেল ব্যাবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সরকার সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

এ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপপ্রেস সচিব হাসান শিপুল এ তথ্য জানিয়েছেন।

হাসান শিপুল উল্লেখ করেন, ‘এই বৈঠকে রেলওয়ের মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত মিটার গেজ লাইনসমূহ পর্যায়ক্রমে ব্রডগেজ করা, রেলওয়ের সিগনালিং ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে।’

এই পরিকল্পনা বাস্তবায়ন কীভাবে অর্থায়ন হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

সভায় রেল ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, রেল বিভাগের সচিব ফাহিমুল ইসলাম এবং রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল কোর্টের মাধ্যমে ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড ডিএসসিসির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


মোবাইল কোর্টের মাধ্যমে ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড ডিএসসিসির

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন চানমারী ঘাট থেকে খিলগাঁও রেল ক্রসিং পর্যন্ত এলাকায় অবৈধ দখল, ফুটপাত ও সড়ক প্রতিবন্ধকতামুক্ত রাখার জন্য আজ উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এই অভিযানের সময় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর বিধান অমান্য করায় তিন জন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর অনুযায়ী স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস বিক্রি ও সংরক্ষণ সংক্রান্ত বিধান লঙ্ঘনের দায়ে একজন মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে জব্দকৃত বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী তাৎক্ষণিকভাবে (অন-স্পট) নিলামের মাধ্যমে ৬ হাজার টাকায় বিক্রয় করা হয়।

জনস্বার্থে নগরীর সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ডপস ক্যাডেট মেসের নবীনবরণ ও পাঠ্যপুস্তক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


শেরপুরে ডপস ক্যাডেট মেসের নবীনবরণ ও পাঠ্যপুস্তক বিতরণ

শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) পরিচালিত ক্যাডেট মেসের ২য় ব্যাচ শিক্ষার্থীদের জন্য নবীনবরণ এবং পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) রাতে, উৎসবমুখর পরিবেশে, শহরের গৌরীপুরস্থ ডপস ক্যাডেট মেস মিলনায়তনে প্রকাশ করা হয় এই অনুষ্ঠানের আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

অনুষ্ঠানের শুভ সূচনা করে স্বাগত বক্তব্য প্রদান করেন ডপসের প্রতিষ্ঠাতা এবং পরিচালক শাহীন মিয়া, বিএসপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আকরাম হোসাইন, ডিএসকের এমসিজিএল প্রজেক্টের কো-অর্ডিনেটর ডা. পারভীন আক্তার মিলি, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, বিশিষ্ট কবি এবং লেখক হাসান শরাফত, ডপসের সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অব.) এবং শিক্ষক রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ এবং জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

ডপসের প্রতিষ্ঠাতা মোঃ শাহিন মিয়া নবীন শিক্ষার্থীদের ডপস পরিবারে আন্তরিক স্বাগত জানিয়ে বলেন, “ঘর ছেড়ে আসা শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়তা করা এবং তাদের সুশৃঙ্খল, দায়িত্বশীল এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই ডপসের মূল লক্ষ্য।”

এ সময় তিনি ডপসের দীর্ঘ পথচলার বিভিন্ন চ্যালেঞ্জ এবং দুঃসময়ে পাশে থাকা শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সম্মানিত অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%