প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের কারণে এক ভয়াবহ অচলাবস্থা এবং জননিরাপত্তা সংকট সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে জেলার সার্বিক কার্যক্রমের অবস্থার চিত্র তুলে ধরেন।
রাশেদ খাঁন তাঁর পোস্টে উল্লেখ করেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী সন্ত্রাসীদের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ফলে গোপালগঞ্জে রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং সড়কপথে যানবাহন চলাচলে আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনি দাবি করেন যে, ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় যাত্রীরা গোপালগঞ্জের ওপর দিয়ে যাতায়াত করতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন। পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়ছে এবং এসব প্রতিষ্ঠানকেন্দ্রিক বিশাল সাপ্লাই চেইন নিয়মিত চালু রাখাও কঠিন হয়ে পড়েছে।
তিনি মন্তব্য করেন যে, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের কারণে গোপালগঞ্জে এখন ‘৭৪-এর ন্যায় দুর্ভিক্ষ’ নেমে এসেছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও গোপালগঞ্জে নিজেদের নিরাপদ মনে করছেন না এবং তাঁদের স্বাভাবিক দায়িত্ব পালন করা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। থানা পুড়িয়ে দেওয়ার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে স্বাভাবিক কার্যক্রম চালু করতে পারছে না। এমনকি পুনরায় হামলা ও অগ্নিসন্ত্রাসের আশঙ্কায় পুড়িয়ে দেওয়া থানাগুলোর সংস্কারকাজও শুরু করা সম্ভব হচ্ছে না। গোপালগঞ্জে পুলিশের অনুপস্থিতিতে নানা অপরাধ ও অপকর্ম বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রাশেদ খাঁন গোপালগঞ্জের এই অচলাবস্থা কাটিয়ে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় জনগণের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে গোপালগঞ্জের সাধারণ মানুষকে এগিয়ে এসে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।" তিনি আশা প্রকাশ করেন যে, গোপালগঞ্জের জনগণ যত দ্রুত এসব অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে, তত দ্রুত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
এদিন অপর এক ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন যে, আগামীতে সঠিকভাবে সঠিক সময়ে শ্রমিকদের মজুরি নির্ধারণে কোনো আন্দোলনের প্রয়োজন হবে না। তিনি জানান, পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, তিন বছর পর পর বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করা হবে। শ্রমিকদের আগের ন্যূনতম বেতন ছিল ১২ হাজার ৫০০ টাকা। ন্যূনতম মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪৫০০ টাকা অর্থাৎ ৩৬ শতাংশ বৃদ্ধি করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামীতে সঠিকভাবে সঠিক সময়ে শ্রমিকদের মজুরি নির্ধারণ হবে এবং কোনো আন্দোলন করা লাগবে না।
*************
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন