প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ওয়ারীতে নাঈমুর রহমান (২৪) নামের এক হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও স্টাফ মোহাম্মদ হাসান। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। পুলিশি সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। নিহত নাঈমুরের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজানচর গ্রামে। তার বাবার নাম গোলাম মোস্তফা। বর্তমানে তিনি ওই হোটেলেই থাকতেন।
জানতে চাইলে ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আল আমিন মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে দুই দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। চিৎকার শুনে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও স্টাফ মোহাম্মদ হাসান এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে হোটেলে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। তবে বিস্তারিত তথ্য জানতে আমাদের তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম এবং মোহাম্মদ হাসানের পেটে ছুরিকাঘাত রয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে তারা বর্তমানে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি আছেন।
নিহতের চাচা মো. লাবলুর অভিযোগ করেছেন যে, তার ভাতিজা হোটেলের ম্যানেজারের পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া করতেন। সম্প্রতি তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। বাবা অন্ধ হওয়ায় সংসারের হাল ধরেছিলেন নাঈমুর। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে হোটেলের সামনে অবৈধভাবে মুরগির দোকান বসে। এরপর হোটেলের নিরাপত্তাকর্মী মুরগির দোকান উচ্ছেদ করে দেন। এসব নিয়ে স্থানীয় কিছু বিএনপির নেতাকর্মীরা এসে রাতে এই হামলা চালায়। মুরগির দোকান বসানো নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরে স্থানীয় এমপির দ্বারস্থ হয়েও সমস্যার সমাধান হয়নি। এমপির লোকজন মুরগির দোকান বসিয়ে চাঁদাবাজি করবে, এই কারণেই ঘটনার দিন জোরপূর্বক দোকান বসিয়ে দেওয়া হয়। মুরগির দোকান উঠিয়ে দেওয়ার পরই সন্ত্রাসীরা আমার ভাতিজাকে হত্যা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন