প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শাহপরাণ (রহ.) থানা-পুলিশ সিলেটে নাশকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন ইয়ামিন আহম্মেদ (২৪), যিনি শাহপরাণ থানার জাহানপুর মেজরটিলা এলাকার বাসিন্দা। অপরজন রিফাত আহম্মেদ (২০), যিনি বহর পশ্চিম আলবারাকা এলাকার অধিবাসী।
রোববার দিবাগত রাতে নগরের বহর আবাসিক এলাকার বিআইডিসি পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৮ নভেম্বর রাত ৯টা ২০ মিনিটের দিকে শাহপরাণ থানাধীন সুরমা বাইপাস সড়কের হৈরখাল সেতু এলাকায় নাশকতার ঘটনা ঘটে। এ সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র, লাঠি ও ইটের টুকরো নিয়ে সড়কে জড়ো হন। তারা সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে সুরমা বাইপাস সড়ক অবরোধ করেন এবং চলাচলরত যানবাহনে ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন জানিয়েছেন।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন