প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযানে গাঁজাসহ একটি মাদকসেবী আটক হয়েছেন। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে গৌরীপুর উপজেলা স্টেডিয়ামের পরিত্যক্ত গ্যালারিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. সেলিম (পিতা: মৃত রহমত আলী) হিসেবে চিহ্নিত। তিনি গৌরীপুর পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার একজন বাসিন্দা এবং স্থানীয় একটি নার্সারিতে শ্রমিক হিসেবে কাজ করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সেলিম স্টেডিয়ামের পরিত্যক্ত গ্যালারিতে বসে গাঁজা সেবন করছিলেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা চারদিক ভাগ করে অভিযান চালিয়ে তার কাছ থেকে এক পুড়িয়া গাঁজা উদ্ধার করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা জানান, সাজা কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, আদালতের আদেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন