প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুন্দরবনে মাছ ধরার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা বজায় রয়েছে। এই নিষেধাজ্ঞা থাকা অবস্থায় বিষ দিয়ে মাছ শিকার করার চেষ্টা করছিলেন কিছু ব্যক্তি। বন বিভাগ তাদের এই অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকার এক স্থান থেকে ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরির সরঞ্জামসহ তিনটি নৌকা জব্দ করেন বনরক্ষীরা। কিন্তু বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে জড়িত জেলেরা দ্রুত গহীন বনে পালিয়ে যায়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা বৃহস্পতিবার সকালে একটি নিয়মিত টহলে বের হন। টহলকালে চাঁদপাই রেঞ্জের শিয়ালা এলাকার একটি সাইড খালে তিনটি সন্দেহজনক জেলে নৌকা দেখতে পেয়ে তারা সেগুলোর দিকে অগ্রসর হন। তখন নৌকায় থাকা অজ্ঞাত পরিচয়ের জেলেরা বনরক্ষীদের সামনে পড়েই নৌকা ফেলে বনের ভেতরে পালিয়ে যান।
এরপর বনরক্ষীরা পরিত্যক্ত নৌকাগুলোতে তল্লাশি চালিয়ে মাছ ধরার অবৈধ সরঞ্জামাদি উদ্ধার করেন। জব্দকৃত দ্রব্যের তালিকায় রয়েছে ২৪ বোতল কীটনাশক (বিষ), তিনটি টোনা জাল, বনের ভেতর মাছ শুকানোর প্রক্রিয়ায় ব্যবহৃত শুঁটকি তৈরির চাটাই এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, বর্তমানে সুন্দরবনে মাছ ধরার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা প্রযোজ্য রয়েছে। এই সময়কালে অজ্ঞাত জেলেরা অবৈধভাবে বনের খালে বিষ দিয়ে মাছ ধরার চেষ্টা করে, যা পরে বনের মধ্যেই শুঁটকি করার উদ্দেশ্যে প্রবেশ করেছিল। সকালের বনরক্ষীদের কার্যক্রমের ফলে বিষ দিয়ে মাছ ধরার এই অপচেষ্টা সফলভাবে নস্যাৎ করে দেয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন