প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ ২৬/৯ ২৬ শনিবার" টাঙ্গাইল সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহএক যুব আটক মো. রাজিব হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সদর থানাধীন এতিমখানা রোডের বেপারীপাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর থানাধীন এতিমখানা রোডের বেপারীপাড়া এলাকায় রাজিবের নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামির কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য হিসেবে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. রাজিব হোসেন ওই এলাকার মো. জাকির হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল জানান, এ ঘটনায় উপপরিদর্শক তপু খান বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টাঙ্গাইল সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন