প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীয়তপুরের জাজিরা এলাকা থেকে পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশ ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করেছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান পরিচালনা করে পুলিশ এই খিচুড়িগুলো জব্দ করে।
পুলিশের ধারণা, মঙ্গলবার (১০ নভেম্বর) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের জন্য খাবার হিসেবে এসব খিচুড়ি ব্যবহৃত হতে পারত। তবে খিচুড়ির আসল মালিক শনাক্ত না হলে সেগুলো স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনৈতিক কর্মসূচির জন্য নেতাকর্মীদের খাবার সরবরাহের উদ্দেশ্যে এসব খিচুড়ি মজুদ করা হয়েছিল। তবে বিপুল পরিমাণ রান্না করা খাবার দোকানে রাখার উদ্দেশ্যে নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ গণমাধ্যমকে জানান, পদ্মা সেতু দক্ষিণ থানাধীন বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। তিনি বলেন, "ধারণা করছি, আগামীকাল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এগুলো ব্যবহার করা হতো। খিচুড়িগুলোর প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই করে তাদের বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হবে।"
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার, বাজার কমিটির সাধারণ সম্পাদক নূরমোহাম্মদ হাওলাদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন