প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদাবাজি-সন্ত্রাসমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয় কাজী জাহিদুল ইসলাম অভির; ‘জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কাজী একতা ফাউন্ডেশনের আয়োজিত কর্মী সভা রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে। সহস্রাধিক নারী-পুরুষের উপস্থিতিতে সভাস্থল, হাজীগঞ্জ বাজার ও আশপাশের সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আয়োজকদের দাবি, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাপলেজায় কাজী একতা ফাউন্ডেশনের প্রতি স্থানীয় মানুষের আগ্রহ ও সমর্থনের বহিঃপ্রকাশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী একতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী জাহিদুল ইসলাম অভি।
বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে কাজী জাহিদুল ইসলাম অভি বলেন, *“আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আজকের আপনাদের উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করেছে। আপনাদের সহযোগিতা পেলে সাপলেজা ইউনিয়নকে একটি আদর্শ, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”*
তিনি আরও বলেন, তিনি স্রোতের শেওলা নন এবং স্রোতে ভেসে আসা কেউ নন। সাপলেজা ইউনিয়নের সন্তান হিসেবে এলাকার মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। কোনো হুমকি বা ভয় তাঁকে মানুষের পাশে দাঁড়ানোর অবস্থান থেকে সরাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
কাজী জাহিদুল ইসলাম অভি বলেন, *“কথা বলার অধিকার আমার আছে, জনগণকে ভালোবাসার অধিকারও আমার আছে। জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি ও ভরসা।”*
এ সময় তিনি এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, হুমকি, খুন এবং সরকারি পরিষদ দখলের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি চালের বস্তা চুরিসহ বিভিন্ন অনিয়ম বন্ধের কথাও তাঁর বক্তব্যে উঠে আসে।
তিনি বলেন, *“চালের বস্তা চুরি, চাঁদাবাজি, খুন, হুমকি ও পরিষদ দখলের দিন শেষ করতে হবে। আমরা একটি সুশীল সমাজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে চাই।”*
সভায় পারস্পরিক বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কাজী জাহিদুল ইসলাম অভি বলেন, *“আমি কারও সন্তান, কারও ভাই, কারও চাচা, কারও মামা। আমরা সবাই একই পরিবারের সদস্য। তাই মিলেমিশে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।”*
তিনি আরও বলেন, মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁর ভাষায়, *“সকলে মিলেই আমরা একটি পরিবার। একই পরিবারের সদস্য হিসেবে মিলেমিশে থাকতে হবে—আমরা প্রত্যেকে প্রত্যেকের তরে।”*
কর্মী সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ফাউন্ডেশনের নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিপুল মানুষের উপস্থিতিকে কেন্দ্র করে পুরো হাজীগঞ্জ এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
তবে সভায় বক্তার উত্থাপিত বিভিন্ন অভিযোগ ও বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
[১২:৫৫ AM, ১৪/৯/২০২৬] তালাশ বিডি মিডিয়া লি:: ব্যালটে বাঙালির বিজয়, বন্দুকে জবাব: ১৯৭০-এর গণরায় থেকে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ
বিশেষ প্রতিবেদন
ঢাকা: ১৯৭০ সালের সাধারণ নির্বাচন ছিল পাকিস্তানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধ্যায়। দীর্ঘ সামরিক শাসন, রাজনৈতিক বৈষম্য ও স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত ওই নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের পক্ষে সুস্পষ্ট গণরায় দেয়। কিন্তু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় পাকিস্তানের রাজনৈতিক সংকট দ্রুত গভীরতর হয়। পরবর্তী ঘটনাপ্রবাহই শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পথকে ত্বরান্বিত করে।
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পর আইয়ুব খানের পতন ঘটে এবং জেনারেল ইয়াহিয়া খান পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করেন। তিনি সাধারণ নির্বাচনের ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় ১৯৭০ সালের ৭ ডিসেম্বর পা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন