০৪:৩৬ পি.এম
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, কিছু মানুষ ২৯ বছর বয়সে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে আছে।
রোববার (৯ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ে চিকিৎসকদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন।
মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, অনেকে বলেন জুলাই ৩৬ দিনের। কিন্তু জুলাই ১৭ বছরের আন্দোলনের ফল। যারা জুলাইয়ের চেতনা বিক্রি করছে, তাদের উচিত শিক্ষা নেওয়া।
আরও পড়ুন: পাখির সংঘর্ষ রোধে দেশের সব বিমানবন্দরে বেবিচকের উদ্যোগ
তিনি আরো বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে বিভিন্ন লোকের বক্তব্য ভিন্ন। ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিদেশি অতিথিদের সামনে দেশকে কলঙ্কিত করা হয়েছে চক্রান্তমূলকভাবে। যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তির মাঝে বিভাজন ঘটে, তাহলে মৌলবাদীরা এর সুযোগ নেবে।
মন্ত্রী অন্তর্বর্তী সরকারের গাফিলতির বিষয়টি তুলে ধরে বলেন, হাজার হাজার জুলাই যোদ্ধা গেজেটের অন্তর্ভুক্ত হয়নি।
এ সময়, তিনি জানান, বিগত ১৭ বছরের আন্দোলনে যারা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের জন্য শীঘ্রই নতুন অধিদফতর চালু করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে। তবে হাসপাতালে চিকিৎসা প্রদানে বাধা দেয়ার কালচার থেকে বেরিয়ে আসতে হবে। যারা রাজনৈতিক পরিচয়ের কারণে জুলাইয়ে চিকিৎসা না দিয়ে কর্তব্যে অবহেলা করেছেন, তাদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনতে হবে।
আরও পড়ুন: মাদক ও বেকারমুক্ত বান্দরবান গড়ার আহ্বান সাচিং প্রু জেরীর
তিনি আরো বলেন, জুলাই জনগণের উত্থান। কৃতিত্ব গ্রহণের চেয়ে, জুলাইকে ঘিরে আকাঙ্ক্ষা বাস্তবায়নে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন