প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রাবণ ৯ বছরের সম্পর্কের পর অবশেষে বিয়ে করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। তবে বিশ্বজুড়ে আলোচনা এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই বিয়েতে উপস্থিত ছিল না রোনালদোর মা, ভাই-বোন কিংবা নিকট আত্মীয়দের।
রোনালদোর বিয়েতে তাদের অনুপস্থিতির কারণ সম্পর্কে সামনে এসেছে একটি চাঞ্চল্যকর দাবি। বলা হচ্ছে যে, বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে নাকি খবর পেয়েছিলেন তারা।
এই দাবি করেছেন পর্তুগিজ টেলিভিশন সঞ্চালক ক্রিস্টিনা ফেরেরা। তিনি জানিয়েছেন, রোনালদোর মা দলোরেস, বড় ভাই উগো এবং দুই বোন এলমা ও কাতিয়া বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
শুধুমাত্র রোনালদোর পাঁচ সন্তান এবং চারজন সাক্ষী ছিলেন সেই অনুষ্ঠানে।
গত ১১ আগস্ট পর্তুগালের কাসকাইসে গোপনীয়তা বজায় রেখে বিয়ে করেন রোনালদো ও জর্জিনা। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুষ্ঠানে তার পরিবারের অনুপস্থিতি নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করে।
এই প্রসঙ্গে ক্রিস্টিনা ফেরেরা পর্তুগিজ টেলিভিশন চ্যানেল টিভিআইয়ের ‘দোইস আস ১০’ অনুষ্ঠানে বলেন, ‘পরিবার সেখানে ছিল না।
তাদের জানানোই হয়নি। অথবা যদি তারা জেনে থাকেন, তাহলে হয়তো ৩০ সেকেন্ড আগে জেনেছেন।’
ফেরেরার সহকর্মী ক্লদিও রামোসও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি সত্যিই আশা করি, আমরা এখানে যা বলেছি, সামাজিক যোগাযোগমাধ্যমে যা দেখেছি তার ভিত্তিতে যে ধারণা তৈরি হয়েছে, তাতে পরিবারের কেউ কষ্ট পাননি। বিষয়টি যেন সত্যিই এমন না হয়, যেমনটা বাইরে থেকে মনে হচ্ছে।’
তবে এই দাবি যে নিশ্চিত সত্য, তা বলা যাচ্ছে না। এটি মূলত টেলিভিশন সঞ্চালকের বক্তব্য ও সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে সামনে এসেছে। কিছু সংবাদমাধ্যমের দাবি, জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়েতে মত ছিল না তার মা দলোরেসের। তবে বিয়ের খবর প্রকাশের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে ও জর্জিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
রোনালদোর বোন কাতিয়াও বিয়ের ছবিতে ভালোবাসার ইমোজি দিয়েছেন। ফলে পরিবারে সত্যিই কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না, সেটি এখনো স্পষ্ট নয়।
রোনালদো-জর্জিনার বিয়ের অনুষ্ঠান ছিল একেবারেই সাদামাটা। পাঁচ সন্তানকে পাশে রেখে ঘরোয়া আয়োজনে বিয়ে করে তারা।
বিয়ের পরপরই জর্জিনাকে নিয়ে সৌদি আরবে ফিরেছেন রোনালদো। তবে শতভাগ ফিট না হওয়ায় আল নাসরের হয়ে নতুন মৌসুমে এখনো মাঠে নামেননি তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন