প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির একটি ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক ও তারকা ফুটবলার হ্যারি কেনকে উদ্দেশ্য করে দেওয়া তার একটি পোস্ট ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।
সম্প্রতি, ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ইংল্যান্ড বিদায় নিয়েছে। ম্যাচ শেষে পরীমনি তাড়াতাড়ি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, "Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!"

এই পোস্টের পেছনে আগের একটি ঘোষণার সূত্র রয়েছে। কারণ, এর আগে পরীমনি ফেসবুকে জানিয়েছিলেন যে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন। সেই ঘোষণার ধারাবাহিকতায়, ইংল্যান্ডের পরাজয়ের পর হ্যারি কেনকে উদ্দেশ্য করে রসিকতার ছলে তিনি এই পোস্টটি দেন।
পোস্টটি প্রকাশিত হওয়ার পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সর্বশেষ তথ্য অনুসারে, পোস্টটিতে ১ লক্ষের বেশি রিয়্যাকশন এবং প্রায় দেড় হাজারের বেশি মন্তব্য এসেছে। অনেকেই পোস্টটিকে নিছক হাস্যরস হিসেবে দেখেছেন, আবার অনেকে পরীমনির ব্যক্তিগত জীবন ও সম্ভাব্য নতুন বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু করেছেন।
কমেন্ট সেকশনে নেটিজেনদের মধ্যে কেউ মজার মন্তব্য করেছেন, কেউ আবার হ্যারি কেনের সাথে পরীমনির এমন পোস্টের কারণ জানতে চেয়েছেন। এদিকে, অনেকের ধারণা, পরীমনি হয়তো আবারও বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত দিয়েছেন। তবে এই বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কোনো ঘোষণা করা হয়নি।
পরীমনির এই ব্যতিক্রমী পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা এখনও অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন