প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার বনানীতে ছুরিকাঘাতে একই পরিবারের তিনজন, যার মধ্যে এক নারীও রয়েছেন, আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন– সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)।
শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী ওয়্যারলেস শিশু মেলা স্কুলের সামনে পাওনা টাকা চাওয়ার একটি ঘটনার পর কথা-কাটাকাটি শুরু হয়। সেই সময় আরিফসহ ৮ থেকে ১০ জন মিলে তাদের মারধর করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় হাসপাতাল থেকে তাদের উদ্ধার করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
আহত সুমন তার পরিবার নিয়ে মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে বসবাস করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জানে আলম। তিনি বলেন, আহতরা বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানাগেছে, তাদের মধ্যে টাকা-পয়সার দেনা-পাওনা নিয়ে বিরোধ ছিল। এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা তদন্তের পর জানানো হবে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন