প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নী (২২) মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ছামেলী আক্তার (২৫) কে ঢাকার মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। গত ২১ আগস্ট বিকেল আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে যেকোনো সময়, মুড়িরগুল গ্রামে স্বামীর বাড়িতে মরিয়ম আক্তার মুন্নী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এই ঘটনার পর মুন্নীর মা মোছা. রেনু বেগম বাদী হয়ে যৌতুকের জন্য নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বড়লেখা থানায় মামলা দায়ের করেন। ৫ সেপ্টেম্বর দায়ের করা মামলাটিতে দণ্ডবিধির ৩০৬/৩৪/১০৯ ধারাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারায় মামলা রুজু করা হয়। মামলার নম্বর-৫।
মামলা দায়েরের পর পলাতক আসামিদের গ্রেপ্তারে বড়লেখা থানা পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করার পর এসআই শেখ কামরুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবদুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল দুই দিন অভিযান পরিচালনা করে।
এর ধারাবাহিকতায়, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় মোহাম্মদপুর থানাধীন বছিলা এলাকা থেকে মামলার ১ নম্বর ও প্রধান আসামি ছামেলী আক্তারকে গ্রেপ্তার করা হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, গ্রেপ্তার আসামিকে মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন