প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর ও ফরিদপুরে পৃথক দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফরিদপুরে বাসে দেওয়া আগুনের ফলে কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ও গভীর রাতে এই দুটি ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের একটি বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা লোকাল বাসে রাতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
নিহত কালাচাঁন শেখ ফরিদপুর শহরের গোয়ালচামচ এলাকার নুরুদ্দিন শেখের ছেলে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানিয়েছেন, রাত আনুমানিক ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানিয়েছেন, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।
এদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্টেশন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কাজলী ফার্মের পাশে এ ঘটনা ঘটে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্টেশন এলাকার কাজলী ফার্মের পাশে এ আগুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যায় ওই এলাকায় আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। এসময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানিয়েছেন, আগুনে বাস পুড়ে গেছে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন