প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা, ২৯ নভেম্বর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ এবং বিভিন্ন স্থানে ভাঙচুরের সাথে জড়িত টুঙ্গিপাড়ার এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার সকাল ১০টায় বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিকার লে. কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৪ এস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম প্রান্ত তালুকদার (২০)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের পুত্র।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৩টার দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কলারোয়া উপজেলার হিজলদী বিওপির একটি আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৪ এস সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ওই যুবককে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানান, গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন স্থানে ভাঙচুর চালান তিনি। পরবর্তীতে গত ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন এবং হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থান করেন। সেখান থেকে শনিবার বিকেলে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় বিজিবির হাতে আটক হন।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিকে অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ এবং বিতর্কিত ব্যক্তিবর্গের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।
একই সঙ্গে সীমান্তে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির কার্যকর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন