প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরুচোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি হওয়া ২টি গরু এবং গরু কেনাবেচার নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২২ জুলাই দিবাগত রাতে কুলাউড়া উপজেলার ৯ নম্বর টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামের সায়দ মিয়া (৪৩) ও আশিক মিয়ার (৩৯) গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই কুলাউড়া থানা পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।
২৪ জুলাই রাত ১টা ১০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানে কমলগঞ্জ উপজেলার বড়চেগ এলাকা থেকে মো. ছাতিম আলী (৪৬), মো. পাবেল মিয়া (৩৫) ও মো. জাবেদ আলী (২৭)-কে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শমশেরনগর রেলস্টেশন এলাকা থেকে মো. কামরুল ইসলাম ওরফে কেন্নাই (৩০)-কে আটক করা হয়।
পরবর্তীতে গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কুলাউড়ার থলের বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জসিম আলী (৩৬) ও মো. হানিফ মিয়া (৪৮)-কে গ্রেফতার করে পুলিশ।
আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী কমলগঞ্জ উপজেলার বড়চেগ এলাকায় পাবেল মিয়ার বাড়ি থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গরু দুটির আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়া গরু কেনাবেচার নগদ ১০ হাজার টাকাও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন