প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ১১০ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৩৬০ টাকার বাজেট আজ ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটের আয় এবং ব্যয় সমানভাবে নির্ধারণ করা হয়েছে।
সোমবার দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু এই বাজেট ঘোষণা করেন।
বাজেটে একটি পরিচ্ছন্ন, আধুনিক এবং নান্দনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে বৈচিত্র্যময় উন্নয়নমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া হয়েছে। বনায়ন, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য ডাম্পিং জোন স্থাপন, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং দুর্নীতিবিরোধী প্রচারণা ইত্যাদি কার্যক্রম এই বাজেটের আওতায় উল্লেখ রয়েছে।
এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসমত হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ, সনাক সদস্য এনায়েত হোসেন নান্নু, শাহানা নাসরীন রুবি, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি অলিউর রহমান কাজল, সাধারণ সম্পাদক বেলাল রিজভী, সচেতন নাগরিক কমিটির সদস্য, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভার আয়তন ১৪ দশমিক ৫ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড এবং ৩৪টি মৌজা নিয়ে গঠিত এই পৌরসভায় প্রায় ২৮ হাজার পরিবারের বসবাস এবং মোট জনসংখ্যা প্রায় সোয়া দুই লাখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন