প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে অভিনয় থেকে অনেকটা সময় দূরে রয়েছেন। বর্তমানে তার অভিনয় কার্যক্রম একরকম অনিয়মিত বলা যেতে পারে। তিনি নিজের পছন্দের জীবনযাপন করছেন। তবে, তিনি ভ্রমণপিপাসু অভিনেত্রী হিসেবে পরিচিত। তার জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে ভ্রমণ।
প্রভা দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে ঘুরে বেড়ান। কখনো তিনি পরিবার, কখনো বন্ধুদের সঙ্গে, আবার কখনো একাই বেরিয়ে পড়েন অচেনা কোনো সমুদ্রসৈকতে। তবে, তার এই ভ্রমণের অভিজ্ঞতা ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে ভুল করেন না। সামাজিক মাধ্যমে তিনি নেটিজেন এবং ভক্তদের মাঝে সক্রিয়ভাবে উপস্থিত থাকেন।
সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রভা একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। সেই পোস্টে দেখা যায়, তিনি এমন একটি স্থানে ঘুরতে গেছেন যেখানে প্রকৃতি ও ঐতিহ্যের সম্মিলন ঘটেছে। কালো পোশাক এবং কালো সানগ্লাসে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
কিন্তু, অভিনেত্রী কোথায় ঘুরতে গেছেন? এই প্রশ্নের উত্তর জানাতে গিয়ে তিনি জানান, বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। তার পোস্ট করা ছবিগুলো প্রমাণ করছে যে, তিনি দেশটির বিখ্যাত স্থান ‘নাইন আর্চ ব্রিজ’-এ গেছেন।
শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলা এবং ডেমোদরা রেলস্টেশনের মাঝে অবস্থিত এই সেতুতে কখনো সেতুর ওপর বসে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো সেতুটিকে পেছনে রেখে ছবি তুলেছেন প্রভা।
একটি সূত্র জানায়, সাদিয়া জাহান প্রভা অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কায় ভ্রমণে যান। ৩০ অক্টোবর, তিনি দেশটির একটি সমুদ্রসৈকত থেকে ভিডিওবার্তা দিয়ে জানান, তিনি একাই সেখানে ঘুরে বেড়াচ্ছেন।
সেই ভিডিওবার্তায় প্রভা বলেন, ‘মানুষ আমাকে বলে— একা একা ঘুরতে বিরক্ত লাগে কিনা। কীভাবে লাগবে বলেন, যদি জায়গাগুলো এ রকম হয়। আর আমার বন্ধুগুলো একদমই পরিশ্রম করতে চায় না। আমি যেসব জায়গায় যাই, সেখানে এত হাঁটতে হয়, ওরা তো আসতেই চাইবে না। তা ছাড়া ১০০ একটা অজুহাত দেবে। এ জন্য ওদের রেখে আমি একাই ঘুরতে আসি।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন