প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা জেলার সাভার উপজেলার আমিনবাজারে ফুটবল বিশ্বকাপের প্রেক্ষাপটে এক ভিন্নধর্মী আয়োজন দেখতে পাওয়া গেছে। গাবতলী সেতুর একাংশজুড়ে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের পতাকা টাঙানো হয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকাও এখান থেকে বাদ পড়েনি।
যখন বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন দেশের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয়, তখন আমিনবাজারের এই উদ্যোগ ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি এবং উৎসবের বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হচ্ছে। স্থানীয় তরুণদের উদ্যোগে সেতুর দুই পাশে সারিবদ্ধভাবে উড়ছে বিভিন্ন দেশের পতাকা, যা দেখে প্রতিদিন দর্শনার্থীরা সেখানে ভিড় করছেন।
এদিকে, দেখা গেছে বিভিন্ন দলের সমর্থকদের নিজেদের পছন্দের দলের পতাকা নিয়ে ছবি তুলতে এবং আনন্দ-উৎসবে অংশ নিতে। তাদের প্রত্যাশা, এবারের বিশ্বকাপে তাদের প্রিয় দল শিরোপা অর্জন করবে।
স্থানীয়দের মতে, ৪৮টি দেশের পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা যুক্ত করার মাধ্যমে একটি বার্তা প্রদান করা হয়েছে যে, একদিন বাংলাদেশ লাল-সবুজের পতাকা নিয়ে ফুটবল বিশ্বকাপের মঞ্চে হবে। সেই স্বপ্ন নিয়েই ফুটবল উৎসবে মাতছেন আমিনবাজারের মানুষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন