প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। তিনি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন মানবিক দায়িত্ববোধ থেকে।
শনিবার গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাগডহরা আশ্রয়ণ পাড়ায় মানবিক সংগঠন ‘প্রকৃতি ও জীবন’-এর উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সংসদ সদস্য অংশগ্রহণ করেন।
এ সময় তিনি শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। পাশাপাশি তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করে চিকিৎসাসেবা নিতে আসা অসহায় মানুষের খোঁজখবর নেন।
ক্যাম্পে দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এ কর্মসূচিতে ৪০০ জনের মধ্যে কম্বল বিতরণ এবং ৫০০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
সংসদ সদস্য মো. রায়হান সিরাজী এ সময় বলেন, "অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিশেষ করে শীতার্ত মানুষের কষ্ট লাঘব এবং অসুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।"
তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন