প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে গেছে। ইএসপিএনের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ব্রাজিলিয়ান উইঙ্গারের প্রতিনিধিদের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের বৈঠকে বসতে চলেছে স্প্যানিশ ক্লাবটি। তবে রিয়ালের পক্ষ থেকে যে অবস্থান নেয়া হয়েছে, তা স্পষ্ট যে তারা এর আগে দেয়া সর্বশেষ প্রস্তাবের চেয়ে এক ইউরোও বেশি দিতে রাজি নয়।
বিশ্বকাপ শেষে ভিনিসিয়ুসকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই প্রস্তাব অনুযায়ী, মৌসুমপ্রতি প্রায় ২২ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পেতে পারেন ২৬ বছর বয়সী এই তারকা। ক্লাবের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, এটিই রিয়ালের সর্বোচ্চ এবং চূড়ান্ত প্রস্তাব।
অন্য দিকে, ভিনিসিয়ুস এবং তার প্রতিনিধিরা বছরে প্রায় ৩০ মিলিয়ন ইউরো বেতন দাবি করছেন। ফলে দুই পক্ষের মধ্যে প্রায় ৮ মিলিয়ন ইউরোর প্রবল ব্যবধান রয়ে গেছে।
বর্তমানে ভিনিসিয়ুসের বার্ষিক বেতন প্রায় ১৭ মিলিয়ন ইউরো। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। নতুন চুক্তি না হলে, আগামী জানুয়ারি থেকে বিদেশি ক্লাবগুলোর সঙ্গে প্রি-কন্ট্রাক্ট আলোচনায় বসার সুযোগ পেয়ে যাবেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, আসন্ন বৈঠকে রিয়ালের পক্ষে আলাচনার নেতৃত্ব দিবেন ক্লাবের প্রধান স্কাউট জুনি কালাফাত। মনে রাখতে হবে, ২০১৮ সালে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো থেকে ভিনিসিয়ুসকে রিয়ালে আনার পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
যদিও আর্থিক ব্যবধান এখনও কাটেনি, তবে দুই পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। ভিনিসিয়ুসের প্রতিনিধি দলের বিশ্বাস, এটি হবে তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি। রিয়ালের হয়ে তিনি দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। সেই অবদানের যথাযথ মূল্যায়নই নতুন চুক্তিতে দেখতে চাচ্ছেন তিনি।
তবে যদি দুই পক্ষের মধ্যে সমঝোতা না হয়, তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। চুক্তি নবায়ন সম্পূর্ণ ভেস্তে গেলে, চলতি গ্রীষ্মেই ভিনিসিয়ুসকে বিক্রির বিষয়টি বিবেচনা করতে পারে রিয়াল মাদ্রিদ। সেই ক্ষেত্রে ক্লাবটি তার জন্য প্রায় ১৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দাবি করতে পারে, যদিও সেই সময় তার চুক্তির মেয়াদ মাত্র এক বছর বাকি থাকবে।
এদিকে পুরো গ্রীষ্মজুড়ে ভিনিসিয়ুসকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে আর্সেনাল। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি, তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের ক্লাবটি খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে আড়ালে আলোচনা চালাচ্ছে। ফলে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন