প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতির সময়ে ‘পাটালি গ্রুপের’ দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (তরবারি) উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে র্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন) মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ছিনতাইকারী পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে জুয়েল (২৫) ও শাকিলকে (২২) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া দুজন মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাইকারী চক্র ‘পাটালি গ্রুপের’ সদস্য। তারা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে।
গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মাদক মামলা বিদ্যমান রয়েছে।
মেজর এম মুবীন রহমান তাপস আরও বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে তাদের অন্য সহযোগীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন