প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ : ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টার মধ্যে আরও একজনের মৃত্যু ঘটেছে। একই সাথে ৭৫০ জন ডেঙ্গুরোগীর চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতাল ভর্তি হয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, খুলনা বিভাগে ১৭৩ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ১২১ জন এবং সিলেট বিভাগে তিন জন রয়েছে।
চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭ হাজার ২২।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ঘটেছে। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা মোট ৭৭ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫৯ জন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ২৫ হাজার ৩৩ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪১৩ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন