প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের কারণে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী আফরিন আক্তারের মৃত্যু ঘটেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ৩টার সময় উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
গত ২৫ সেপ্টেম্বর, ঘুমন্ত অবস্থায় আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেন তার মামি সোনিয়া আক্তার। এই ঘটনায় আফরিনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে এক মাস চিকিৎসার পর অর্থাভাবে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন।
এ ঘটনায়, ২৭ অক্টোবর আফরিনের মা রওশন আরা সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার এবং সোনিয়ার বোন জামাই মোস্তফা মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
আফরিনের মা রওশন আরা অভিযোগ করেন, অর্থাভাবে তার মেয়ের চিকিৎসা শেষ করা সম্ভব হয়নি। চিকিৎসার খরচ বহন করতে না পারার কারণে তার মেয়ের মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার তিনজন বর্তমানে কারাগারে রয়েছেন। কিশোরীর মায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন