প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল নগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিশেষ অভিযান চালিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ১৩ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিএমপি মিডিয়া সেল থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিএমপির তথ্য অনুযায়ী, গত ৪ সেপ্টেম্বর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক বিশেষ আভিযানিক টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের ফলস্বরূপ ২০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, গ্রেপ্তারি পরোয়ানায় পাঁচজন, নিয়মিত ও পূর্বের মামলাসহ চারজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোট ২৪ ঘণ্টার এই বিশেষ অভিযানে ১৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিএমপি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে বিএমপির এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন