ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বেরোবি সেন্ট্রাল লাইব্রেরির তৃতীয় তলার নির্মাণকাজসহ ই-বুকস ও ই-জার্নালস উদ্বোধন


বেরোবি সেন্ট্রাল লাইব্রেরির তৃতীয় তলার নির্মাণকাজসহ ই-বুকস ও ই-জার্নালস উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর -এর সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের অবকাঠামোগত উন্নয়ন এবং একাডেমিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান।

সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার ভবনের তৃতীয় তলার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এর পাশাপাশি লাইব্রেরি ব্যবহারকারী শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াত ও সুবিধা নিশ্চিতকরণের অংশ হিসেবে সেন্ট্রাল লাইব্রেরি ভবনের দক্ষিণ পার্শ্বে সাইকেল গ্যারেজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। শিক্ষা ও গবেষণার পরিধি আরও সমৃদ্ধ করতে সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে চালু করা হয়েছে ‘পত্রিকা আর্কাইভ ও সংরক্ষণ’ কার্যক্রম। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীরা ঐতিহাসিক ও বর্তমান বিভিন্ন জাতীয় পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্য সহজে সংরক্ষণ ও অধ্যয়নের সুযোগ পাবেন। ডিজিটাল যুগে বিশ্বমানের পঠন-পাঠন ও গবেষণার সুযোগ প্রসারিত করতে সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে ‘ই-বুকস ও ই-জার্নালস’ এর শুভ উদ্বোধন করা হয়। বর্তমান এই কার্যক্রমে ৩০,৭১৬টি ই-বুক টাইটেলস (৭টি প্রকাশনা সংস্থার মাধ্যমে) এবং ৩,৩১৩টি ই-জার্নাল টাইটেলস (২টি প্ল্যাটফর্মের মাধ্যমে) যুক্ত করা হয়েছে। এর ফলে বেরোবির শিক্ষক ও গবেষকরা দেশ-বিদেশের উন্নত জার্নাল ও বই অনলাইনে খুব সহজেই ব্যবহার করতে পারবেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে শিক্ষার গুণগত মানের পাশাপাশি উন্নত অবকাঠামো এবং ডিজিটাল লাইব্রেরি সুবিধার বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের গবেষণা ও তথ্য-উপাত্ত সহজে এক্সেস করতে পারে, সেজন্য আমরা সেন্ট্রাল লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু করেছি। উপাচার্য আরও বলেন, লাইব্রেরি ভবনের তৃতীয় তলার সম্প্রসারণ এবং সাইকেল গ্যারেজ নির্মাণের ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি প্রয়োজনীয় চাহিদা পূরণ হলো। এছাড়া পত্রিকা আর্কাইভ চালুর মাধ্যমে আমাদের শিক্ষক-গবেষকরা প্রয়োজনীয় তথ্য ও ইতিহাসের সঠিক সংরক্ষণ সুবিধা পাবেন। বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক পরিবেশ উন্নত করতে বদ্ধপরিকর এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক ড. মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোছাঃ সিফাত রুমানা, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম সিদ্দিক, প্রক্টর মোঃ ইসমাইল হোসেন, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এটিএম জিন্নাতুল বাসারসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ব্রিজ নির্মাণ হলেও ছয় গ্রামের মানুষের দুঃখ দূর হয়নি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার,স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই

এ লক্ষ্যে কক্সবাজার পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষন করা হয় এবং এই বিষয়ে মতবিনিময় সভাঅনুষ্ঠিত হয়।

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন ও শহরের নাগরিকদের সচেতন করার লক্ষ্যে খুব শীঘ্রই কার্যকরি পদক্ষেপ নেওয়া হবে।

নগরকে পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন সচেতনতা, সমন্বিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনা,
সবাই উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, এডভোকেট সাখাওয়াত হোসেন খান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের সঙ্গে সামরিক বাহিনীর ঐক্যই দেশের রক্ষাকবচ : মাহমুদুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


জনগণের সঙ্গে সামরিক বাহিনীর ঐক্যই দেশের রক্ষাকবচ : মাহমুদুর রহমান

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান মন্তব্য করেছেন যে, জনগণের সঙ্গে সামরিক বাহিনীর ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষাকবচ। তিনি উল্লেখ করেছেন, জনগণের সমর্থন ও তাদের সঙ্গে ঐক্য ছাড়া কোনো সামরিক বাহিনী তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে সক্ষম নয়।

বুধবার মহাখালীর রাওয়া ক্লাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা জাতীয় বীর মেজর আবদুল গণির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশ ভৌগোলিকভাবে ছোট হলেও জনসংখ্যা বিশাল। কিন্তু চারপাশে শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র দ্বারা বেষ্টিত থাকার কারণে দেশটি ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ। তার মতে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ১৯৭১ সাল থেকেই বাংলাদেশকে করদ রাষ্ট্র হিসেবে দেখার অভ্যাস গড়ে তুলেছে এবং সেই উদ্দেশ্য এখনও রয়ে গেছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে আমাদের প্রতিরোধ করতে হলে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে শক্তিশালী সামরিক বাহিনী প্রয়োজন। এটি একটি ফান্ডামেন্টাল বিষয়।

দ্বিতীয় মৌলিক শর্ত হিসেবে জনগণের সঙ্গে সামরিক বাহিনীর ঐক্যের গুরুত্ব তুলে ধরেন মাহমুদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের সাধারণ জনগণের সঙ্গে সামরিক বাহিনীর ঐক্য অপরিহার্য। কারণ, যে সামরিক বাহিনী জনগণের সমর্থন পাবে না, সেই বাহিনী তার দায়িত্ব পালন করতে সক্ষম হবে না। দুর্ভাগ্যবশত, বিভিন্ন ঘটনার মাধ্যমে সামরিক বাহিনীর সঙ্গে জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি মনে করেন, এই দূরত্ব দেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত বিপজ্জনক। যত দ্রুত সম্ভব এই দূরত্ব মিটিয়ে ফেলতে হবে।

জনগণ ও সেনাবাহিনীর মধ্যে দূরত্বকে দেশের সার্বভৌমত্বের জন্য ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে অভিহিত করেন মাহমুদুর রহমান। তিনি দ্রুত এই দূরত্ব ঘোচানোর আহ্বান জানান। দূরত্ব তৈরির পেছনে কিছু ঐতিহাসিক কারণ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ১/১১-এর মাধ্যমে জনগণের সঙ্গে সেনাবাহিনীর বিচ্ছিন্নতা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে শেখ হাসিনার দেড় দশকে এই দূরত্ব আরও বেড়েছে। সামরিক বাহিনীর কিছু উচ্চাভিলাষী অফিসারদের মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ার কারণে এই দূরত্ব সৃষ্টি হয়েছে।

মাহমুদুর রহমান সেনাবাহিনীর উদ্দেশে বলেন, অনেক অফিসার ভুল করেছেন। তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবের পর গণহত্যায় জড়িত থাকার অভিযোগে কিছু কর্মকর্তা ও রাজনীতিবিদকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে দেশ ছেড়ে পালাতে সাহায্য করা হয়েছে। এটি সেনাবাহিনীর একটি ভুল ছিল এবং এ ভুলের পুনরাবৃত্তি না হওয়া উচিত।

বাংলাদেশের ইতিহাস নিয়ে বিভ্রান্তি তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে ইতিহাসচর্চা এমনভাবে চলছে যেন ১৯৭১ সালের আগে এই ভূখণ্ডের কোনো ইতিহাস ছিল না। তিনি অভিযোগ করেন, একজন ব্যক্তি ও একটি পরিবারকে মহিমান্বিত করতেই ১৯৭১ সালের গল্প শেখানো হয়েছে। অথচ এই অঞ্চলের ইতিহাস হাজার বছরের পুরোনো। প্রকৃত ইতিহাস রচনা করতে হলে মেজর গণির মতো ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন ও সম্মান দেওয়া প্রয়োজন। সামরিক বাহিনীকে দেশপ্রেমে উজ্জীবিত করতেও এ ধরনের ব্যক্তিদের জীবনী নিয়মিত চর্চা করা উচিত।

সভায় সিপাহি বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, চট্টগ্রামের মুসলমান সৈনিক রজব আলী এই বিপ্লবের সূচনা করেছিলেন। কিন্তু তার নাম কয়জন জানে, কিংবা কোথায় তাকে সম্মান দেওয়া হয়েছে—এমন প্রশ্নও তোলেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশ ১৯৭১ সালে তৈরি হয়নি, এটি হাজার বছর ধরে তৈরি হয়েছে। মুসলমানদের জন্য এই উপমহাদেশে একটি স্বাধীন দেশ আগেই গড়ে উঠেছিল এবং ১৯৭১ সালে বাঙালি মুসলমানদের জন্য আবার একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই ইতিহাস অবিরাম চর্চা হওয়া দরকার।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, জাতীয় ও রাজনৈতিক অঙ্গনে মেজর গণির মতো বীরদের স্মরণ করার উপযুক্ত আয়োজন হয় না। কেবল সেনাবাহিনী ও রাওয়া ক্লাব প্রতিবছর আনুষ্ঠানিকতা পালন করে। জাতীয় ইতিহাস ও সমরাভিজ্ঞতাকে স্বতন্ত্র রূপ দিতে যার ভূমিকা শীর্ষে, তাকে জাতীয় পর্যায়ে এক প্রকার ‘আনসাং হিরো’ বানিয়ে রাখা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টে বাঙালি মুসলিম সৈন্যদের অবিস্মরণীয় বীরত্বের ধারাবাহিকতায় মেজর গণি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠনের উদ্যোগ নেন। তিনি এই বাহিনীর নাম ‘ইস্ট পাকিস্তান রেজিমেন্ট’ না রেখে ‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট’ রেখেছিলেন, যা পূর্ব বাংলার ইতিহাস, গৌরব ও ঐতিহ্যকে বজায় রাখতে সাহায্য করেছিল। মেজর গণির অবদান কেবল সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, তা ছিল বাঙালি মুসলিম জাতির গৌরবের ধারাবাহিকতা। এ সময় কুমিল্লা সেনানিবাসের নাম ‘মেজর গনি সেনানিবাস’ রাখার জোর দাবি জানান শওকত মাহমুদ।

স্বাগত বক্তব্যে রাওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল হক বলেন, মেজর গণি কুমিল্লার নাগাইশ গ্রামে অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪৭ সালে পূর্ব বাংলায় শিক্ষার হার ছিল মাত্র ৫ শতাংশ এবং সামাজিক নানা প্রতিকূলতা বিদ্যমান ছিল। সেই পরিস্থিতি থেকে উঠে এসে তিনি দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ১৯৪৭ সালে দেশভাগের সময় পূর্ব বাংলায় নিজস্ব কোনো সামরিক কাঠামো ছিল না। সেই কঠিন সময়ে মেজর গণি রিক্রুটিং অফিসার হিসেবে ঘুরে ঘুরে বাঙালি যুবকদের সেনাবাহিনীতে যোগদানে উৎসাহিত করেন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠায় মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান গড়ে তোলার পেছনেও ভূমিকা রাখেন।

আবদুল হক আরও বলেন, পাকিস্তানি উচ্চপদস্থ সেনাকর্তা ও জিওসিদের সামনেও তিনি ন্যায়সংগত ও ভাষার দাবিগুলো স্পষ্ট এবং সাহসের সঙ্গে তুলে ধরতেন, যা তার সামরিক ক্যারিয়ারে পদোন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করলেও তিনি নীতির সঙ্গে আপস করেননি। বর্তমান প্রজন্মের কাছে, এমনকি সামরিক বাহিনীর অনেকের কাছেও মেজর গণির সঠিক ইতিহাস পৌঁছায়নি।

তিনি বলেন, মেজর গণির বাংলাদেশের জন্য যেসব অবদান এবং তার লড়াই পাঠ্যপুস্তকে স্থান পাওয়া উচিত। প্রতিটি প্রজন্মকে গণিদের ইতিহাস জানিয়ে দেওয়া উচিত।

মেজর মুহাম্মদ আবদুল গণির ছেলে কর্নেল (অব.) তাজুল ইসলাম গণি তার পিতার স্মৃতিচারণ করে আয়োজকদের ধন্যবাদ জানান। এ সময় মেজর গণির অবদানের সঠিক মূল্যায়ন করে প্রকৃত ইতিহাস সংরক্ষণের আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আলম খান, মেজর (অব.) মোহাম্মদ আবুল কাশেম প্রমুখ। কোরআন তিলাওয়াত করেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) জোনায়েদ আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজও অসংখ্য স্মৃতিতে অমলিন কারিনা কায়সার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


আজও অসংখ্য স্মৃতিতে অমলিন কারিনা কায়সার

হাসিমাখা মুখ, প্রাণবন্ত উপস্থিতি এবং সাবলীল কথাবার্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে যার উপস্থিতি মানেই ছিল আনন্দ এবং বিনোদন। খুব অল্প সময়ের মধ্যে তিনি নিজের কাজের মাধ্যমে অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

আজ তার জন্মদিন। তবে জন্মদিনের এই বিশেষ দিনে কোনো উদ্‌যাপন নেই, বরং স্মৃতি এবং হারানোর বেদনা রয়েছে। এখানে কথা হচ্ছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী এবং চিত্রনাট্যকার কারিনা কায়সারের।

১৯৯৩ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন কারিনা কায়সার। যদি তিনি বেঁচে থাকতেন, তাহলে আজ ৩৩ বছরে পা দিতেন। প্রিয় মানুষটির জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরে উঠার কথা ছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে আজ তিনি আমাদের মাঝে নেই। তার হাসিমাখা মুখ, কাজ এবং অসংখ্য স্মৃতি রয়ে গেছে।

ক্রীড়াঙ্গনের একটি পরিচিত পরিবারে জন্মগ্রহণ করেন কারিনা। তার বাবা বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। মা লোপা কায়সার এবং দাদি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাড়ু রানী হামিদ। তবে পারিবারিক পরিচয়ের বাইরে নিজের সৃজনশীলতা এবং মেধার মাধ্যমে তিনি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন।

২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনঘনিষ্ঠ এবং হাস্যরসাত্মক ভিডিও তৈরি করে তিনি আলোচনায় আসেন। অল্প সময়ের মধ্যে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি অভিনয় এবং চিত্রনাট্য লেখায়ও যুক্ত হন। ২০২৩ সালে ‘ইন্টার্নশিপ’ ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন।

এরপর ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘৩৬-২৪-৩৬’ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। এই কাজটির জন্য ২০২৫ সালে মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা নবাগত বিভাগে মনোনয়নও পেয়েছিলেন তিনি।

কিন্তু ক্যারিয়ারের সম্ভাবনাময় সময়ে হঠাৎই থেমে যায় তার পথচলা। ২০২৬ সালের ১৬ মে হেপাটাইটিস এ ও ই এবং যকৃৎজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার। যে বয়সে নতুন কাজ, নতুন গল্প এবং সাফল্যে নিজেকে মেলে ধরার কথা ছিল, সেই বয়সেই বিদায় নিতে হয় তাকে।

আজ তার জন্মবার্ষিকী দিনটি ঘিরে কোনো আয়োজন নেই, নতুন কোনো কাজের অপেক্ষাও নেই। তবুও ভক্তদের স্মৃতিতে তার হাসি, সৃষ্টিশীলতা এবং প্রাণবন্ত উপস্থিতি বেঁচে থাকবে। জন্মদিনে প্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরকে স্মরণ করছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে মহাসড়ক অবরোধ ও নাশকতার অভিযোগে ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


ভৈরবে মহাসড়ক অবরোধ ও নাশকতার অভিযোগে ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জন আসামি; সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে

কিশোরগঞ্জের ভৈরবে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে।

গত ৯ নভেম্বর ভৈরব থানায় মামলাটি রুজু হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ভৈরব থানার জিডি নম্বর ২৩৬-এর ভিত্তিতে জরুরি কিলো-৯৯ ডিউটি পালন করছিল পুলিশ। রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে শম্ভুপুর রেলগেটে অবস্থানকালে পুলিশ জানতে পারে, একদল ব্যক্তি শুকনো কাপড় ব্যবহার করে দুটি টায়ারে আগুন ধরিয়ে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান হাওলাদার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকার বালুর মাঠে ফারুক চেয়ারম্যানের বাংলোর সামনে মহাসড়কে গিয়ে তাঁরা যানজট দেখতে পান। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় নাম উল্লেখ করা ১৩ আসামি হলেন, কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক মিয়া (৪৬), সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা (৪৮), প্রচার সম্পাদক মো. লতিফ মিয়া (৫৫), ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সবুজ মিয়া (৫০), সাধারণ সম্পাদক মজিবুর রহমান (৪৮), ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন (২৮), ঢাকা দক্ষিণ ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক জোনাঈদ বোগদাদী (২৫), ভৈরব থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কবির মিয়া (৫২), থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান মিয়া (৩২), সাবেক কালিকাপ্রসাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মুরাদ খা (৪৫), ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী (৪৮), ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শামিম মিয়া (৪৫) এবং যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুস মিয়া (৩৮)।

এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে বিভিন্নভাবে সহায়তা করে আসছিলেন। তাঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জন নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের উদ্দেশ্যে জমায়েত হয়েছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী এসআই আবুল হাসান হাওলাদার। ঘটনার সময় তাঁর সঙ্গে কনস্টেবল তৌফিকুল ইসলাম ও হাফিজুল ইসলাম দায়িত্ব পালন করছিলেন। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের অধীনে মামলাটি রুজু করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, অন্যায় করে নাশকতা সৃষ্টিকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রাথমিক তদন্তে আমরা তাঁদের নাম-ঠিকানা পেয়েছি। মামলা রুজু করা হয়েছে এবং আরও তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%