ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নেবে স্বপ্নবুনন


সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নেবে স্বপ্নবুনন

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছে একদল তরুণ-তরুণীর উদ্যোগে গড়ে ওঠা প্ল্যাটফর্ম ‘স্বপ্নবুনন’। প্ল্যাটফর্মটির অন্যতম লক্ষ্য হলো নারীদের প্রশিক্ষণের আওতায় এনে বিভিন্ন ধরনের হস্তশিল্পের পণ্য তৈরিতে দক্ষ করে তোলা, যাতে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথ তৈরি হয়।

নারীদের বিভিন্ন ধরনের হস্তশিল্পের পণ্য তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্ল্যাটফর্মটির উদ্যোগে। ইতোমধ্যে ৬ জনের অধিক নারীকে এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এতে তারা নিজেদের সৃজনশীলতা ও কাজের দক্ষতা বিকাশের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে, এসব পণ্য তৈরির অভিজ্ঞতা তাদের ভবিষ্যতে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সম্ভাবনাও তৈরি করছে। নারীদের তৈরি বিভিন্ন পণ্য এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রয় করা হয় এবং বিক্রিত অর্থ তাদের প্রদান করা হয়। এর ফলে তারা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠছে।

সংশ্লিষ্টদের মতে, নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের পাশাপাশি তাদের তৈরি পণ্য বৃহৎ পরিসরে বাজারজাতকরণ ও বিক্রির সুযোগ সৃষ্টি করা গেলে এ ধরনের উদ্যোগ আরও কার্যকর হতে পারে। এতে একদিকে যেমন নারীদের আয়ের পথ তৈরি হবে, অন্যদিকে দেশীয় হস্তশিল্পের বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

আরও পড়ুন: সৌদিতে গোপনে মৃত্যুদণ্ড হওয়া নজরুলের বাড়িতে শোকের ছায়া

স্বপ্নবুননের নারী উদ্যোক্তা তাহুরা তুলি জানান, "স্বপ্নবুনন শুধু একটি কমিউনিটি প্রজেক্ট নয়; এটি নারীদের স্বপ্ন, সৃজনশীলতা আর আত্মনির্ভরতার গল্প। প্রতিটি সুতার বুননে যেমন তৈরি হয় নতুন কিছু, তেমনি আমাদের ছোট ছোট প্রচেষ্টা থেকে তৈরি হোক নারীদের স্বাবলম্বী হয়ে ওঠার নতুন সম্ভাবনা। আমরা বিশ্বাস করি, নারীদের দক্ষতা ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।"

আরেক উদ্যেক্তা তুহিন আহমেদ জানান, "আমরা চেষ্টা করছি নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে, যেখানে তাঁরা নিজের হাতের ক্রোশেটের কাজে দক্ষ হয়ে উঠতে পারেন, আর সেই দক্ষতাকেই নিজের আয়ের পথ করে নিতে পারেন। প্ল্যাটফর্মটির সঙ্গে পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করতে পেরে আমি আনন্দিত।"

নারীদের দক্ষতা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তাদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী করে তোলার স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে চায় ‘স্বপ্নবুনন’। যথাযথ সহযোগিতা, প্রশিক্ষণ ও বাজারসংযোগ নিশ্চিত করা গেলে এই উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি নারীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

আরও পড়ুন: এখন থেকে গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তন হবে, জোর করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না: হুইপ নিজান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি-ইয়েমেন সংঘাত বন্ধে সহায়তা দিতে প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


সৌদি-ইয়েমেন সংঘাত বন্ধে সহায়তা দিতে প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে চলমান সংঘাত বন্ধে যেকোনো ধরনের সহায়তা দিতে ইরান প্রস্তুত রয়েছে।

তিনি এই তথ্যটি নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছেন।

বাগদাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক বৈঠকে আরাগচি উল্লেখ করেন, ইয়েমেনকে কেন্দ্র করে গত ১২ বছরের সংঘাত ও উত্তেজনা প্রমাণ করে যে, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই।

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের সময় দুই মন্ত্রী বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

আরাগচি তার বিবৃতিতে হরমুজ প্রণালির নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে দায়ী করেন। তিনি বলেন, "গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলা বিভিন্ন রূপে এখনো অব্যাহত রয়েছে।"

এছাড়া, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের দখলদারত্ব ও গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সম্মিলিতভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যায়বিচার নিশ্চিত করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


ন্যায়বিচার নিশ্চিত করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন, যাতে দেশের প্রান্তিক ও অসহায় মানুষের কাছে আইনি সহায়তা পৌঁছানো সম্ভব হয়।

মন্ত্রী মন্তব্য করেছেন যে, প্যারালিগ্যাল সেবার নীতিমালা ও কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত আগামী দিনের কার্যক্রমের জন্য স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করবে। তিনি উল্লেখ করেন যে, এ ক্ষেত্রে সরকার এবং বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) একত্রে কাজ করতে হবে।

শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জনবান্ধব বিচারব্যবস্থা বিনির্মাণে প্যারালিগ্যাল অ্যাডভাইজরি সার্ভিসেস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সহযোগিতা বিভাগের প্রধান মাইকেল ক্রেজজা এবং বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজসহ অন্যান্য অতিথিরা।

আইনমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি আদালত ও কারাগারের ওপর চাপ কমাতে প্যারালিগ্যালদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তিনি উল্লেখ করেন যে, প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মাধ্যমে প্রান্তিক ও অসহায় মানুষের জন্য আইনি সহায়তা আরও সহজলভ্য করা সম্ভব হবে।

এ উদ্যোগে সহযোগিতার জন্য জার্মান সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও জিআইজেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশে আইনি সেবা সহজীকরণ এবং প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এ যাত্রায় তাদের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মেলনে প্যারালিগ্যাল সেবার ভবিষ্যৎ কাঠামো নির্ধারণে নীতিমালা ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে প্যারালিগ্যালদের আনুষ্ঠানিক স্বীকৃতি, সরকার ও এনজিওর যৌথ অংশীদারত্ব, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, সেবার মানদণ্ড নির্ধারণ এবং টেকসই অর্থায়নের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগের প্রতিনিধি, লিগ্যাল এইড সংস্থা, নাগরিক সমাজ এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এছাড়া মালাউই, ফিলিপাইন ও কিরগিজস্তানের বিশেষজ্ঞরা তাদের দেশের বিচারব্যবস্থায় প্যারালিগ্যাল সেবা অন্তর্ভুক্ত করার অভিজ্ঞতা তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন ব্যাংকিং নিষেধাজ্ঞায় থমকে গেছে পাকিস্তানে ইরানের রপ্তানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


মার্কিন ব্যাংকিং নিষেধাজ্ঞায় থমকে গেছে পাকিস্তানে ইরানের রপ্তানি

যুক্তরাষ্ট্রের ব্যাংকিং নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানে ইরানের রপ্তানি সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে, যদিও পাকিস্তান থেকে ইরানে পণ্য আমদানি অব্যাহত রয়েছে। তেহরান চেম্বার অব কমার্সের পরিবহন কমিশনের প্রধান পেইমান সানানদাজি সতর্ক করেছেন যে, নিষেধাজ্ঞা যদি অব্যাহত থাকে, তাহলে দেশটিতে ইরানের রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে।

শনিবার ইরানের সংবাদ সংস্থা মেহরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যে, বর্তমানে পাকিস্তান থেকে ইরানে পণ্য আমদানি অব্যাহত থাকলেও ইরান থেকে পাকিস্তানে রপ্তানি সাময়িকভাবে বন্ধ রয়েছে। সানানদাজি জানান, ইরানের ব্যাংক ও ব্যাংকিং ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞার কারণে বাণিজ্যিক লেনদেন জটিল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানে ইরানের রপ্তানিকারক এবং ইরান থেকে পণ্য আমদানিকারী পাকিস্তানি ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তিনি আরও বলেন, পাকিস্তান থেকে ইরানে পণ্য আমদানি অব্যাহত রাখা সম্ভব হলেও, এটি নির্ভর করবে পাকিস্তান কতটা সহযোগিতা করে তার ওপর। সানানদাজি সতর্ক করে বলেন, ‘ইরানের ব্যাংকিং ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞাজনিত বিধিনিষেধ অব্যাহত থাকলে এবং প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেন সম্পন্ন করা সম্ভব না হলে পাকিস্তানে ইরানের রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাবে।’

সূত্র: আনাদোলু, আলজাজিরা

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসির প্রদেশের দুই শহরে সতর্কতা প্রত্যাহার, পরিস্থিতি স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


আসির প্রদেশের দুই শহরে সতর্কতা প্রত্যাহার, পরিস্থিতি স্বাভাবিক

সউদী আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের দুটি গুরুত্বপূর্ণ শহর—খামিস মুশাইত এবং আবভায়—দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সাময়িক সতর্কতা জারি করেছিল।

এই জরুরি সতর্কতা ইয়েমেন সীমান্তবর্তী অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হওয়ার পর জারি করা হয়।

তবে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসায় সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সেই বিপদের শঙ্কা কেটে গেছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সীমান্তবর্তী অঞ্চলে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এ ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ থাকায় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%