প্রিন্ট এর তারিখঃ ২১শে অক্টোবর, ২০২৬ইং; ০৩:১৩ এম || প্রকাশের তারিখঃ ২৪শে জুলাই, ২০২৬ইং; ০৮:২১ এম
জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন
পিরোজপুরের জিয়ানগর উপজেলা শিল্পকলা একাডেমির ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানকে আহ্বায়ক, মো. মেহেদী হাসান মিজানকে যুগ্ম আহ্বায়ক এবং মো. রাজু হাওলাদারকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, জিয়ানগর সরকারি কলেজের প্রভাষক কামরুন্নাহার টুম্পা, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দিন, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ আজাদ হোসেন বাচ্চু, সমাজসেবক এনায়েত হাওলাদার, বিজন কৃষ্ণ মণ্ডল, এস এম মনিরুজ্জামান, মো. সোহেল রানা, মো. নাদিম শিকদার এবং মো. জাকারিয়া রহমান।
সভায় নবগঠিত কমিটির সদস্যরা জিয়ানগর উপজেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল, সৃজনশীল ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ৷
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"