প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন, দিনাজপুর সদর উপজেলার গুড়গোলা প্রাণনাথপুর এলাকার আপন ইসলাম (২৬) এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ গ্রামের মো. আসলাম (৪০)।
যমুনা সেতু পশ্চিম থানার এসআই প্রণয় প্রামানিক জানান, রাত দেড়টার দিকে মহাসড়কের পাশে একটি বিকল ট্রাক মেরামতের জন্য দাঁড় করানো হয়েছিল। এ সময় ঢাকাগামী একটি বাস দ্রুত গতিতে এসে ট্রাকটিতে পেছন থেকে ধাক্কা দেয়। এই ঘটনায় ট্রাক মেরামত কাজে নিয়োজিত দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আলিশা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন