প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডিসি ফরিদা খানম আজ রাজধানী ঢাকার ভাষানটেক এলাকার ধামালকোট উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুত রাখা হয়েছে।
আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘আমরা খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা, স্যানিটেশন এবং শিশু খাদ্য নিশ্চিত করতে বহু দপ্তরের সাথে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে, কোনো দুর্গত পরিবার যেন সহায়তা থেকে বঞ্চিত না হয়। তাই প্রশাসন সার্বক্ষণিকভাবে নজরদারি করছে। বন্যা পরিস্থিতিতে কেউ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, সেজন্য জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।’
তিনি আরও জানান, বন্যার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসন সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। কোন এলাকায় ত্রাণ সংকট অথবা সহায়তা বঞ্চিত হওয়ার অভিযোগ আসলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিসি ফরিদা খানম আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের খোঁজ খবর নেন এবং তাদের প্রয়োজন সম্পর্কে জানতে চান। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, স্বাস্থ্যসম্মত পরিবেশ, নিরাপদ সুপেয় পানি, স্যানিটেশন এবং শিশু, নারী ও বয়স্কদের বিশেষ প্রয়োজনের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে।
এতে তিনি আরও উল্লেখ করেন, দুর্যোগ মোকাবিলার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে মানবিক সহায়তায় এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমানো সম্ভব হবে।
ফরিদা খানম বলেন, ‘একটি মানুষকেও ক্ষুধার অভাবে মরতে দেওয়া যাবে না।’ সরকার বন্যাকবলিত মানুষের পাশে রয়েছে এবং যাদের প্রয়োজন, তাদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনের সকল কর্মকর্তা নিরলসভাবে কাজ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন