প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে হাকিমপুর থানা পুলিশ। অভিযানে মাদক মামলার ওয়ারেন্ট এবং সিআর (কোর্ট) মামলার ওয়ারেন্টভুক্ত মোট তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন এর সার্বিক দিকনির্দেশনায় থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সংক্রান্ত মামলার ওয়ারেন্টভুক্ত এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের অবস্থান নিশ্চিত করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা ওয়ারেন্ট কার্যকর করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাকিমপুর থানা পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং আদালতের ওয়ারেন্ট বাস্তবায়নে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও জানানো হয়।
এদিকে পুলিশের এমন অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অপরাধী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার জন্য স্থানীয়রা পুলিশ প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন