ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যাত্রাবাড়ীতে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


যাত্রাবাড়ীতে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০০ পিস ইয়াবাসহ মো. আতিকুর রহমান (৩২) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সোমবার (১৬ নভেম্বর) যাত্রাবাড়ী থানার দক্ষিণ কাজলা এলাকার নয়ানগরে একটি বাসায় অভিযান চালিয়ে আতিকুর রহমানকে আটক করেন।

অভিযানটি পরিচালিত হয় ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এবং মতিঝিল সার্কেলের পরিদর্শক মুহম্মদ সাজেদুল আলমের নেতৃত্বে।

আরও পড়ুন: শ্যামপুর ও যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ জন গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানের সময় দুইজন নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে বাসার একটি কাঠের আলমারির ড্রয়ার থেকে চারটি স্বচ্ছ জিপারে রাখা ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ এবং দুটি নীল জিপারে রাখা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অধিদপ্তর আরও জানায়, দীর্ঘদিন ধরে গোপন সংবাদের ভিত্তিতে আতিকুর রহমানের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল। তিনি আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে আইস ও ইয়াবা এনে ঢাকায় বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহের কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: জনগণের সমস্যা জানাতে ‘অভিযোগ বক্স’ চালু করলেন মির্জা আব্বাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জায়েদের ১০ উইকেট, শিরোপার লড়াই জমে উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


জায়েদের ১০ উইকেট, শিরোপার লড়াই জমে উঠেছে

প্রথম শ্রেণির ক্রিকেটের ১১৯তম ম্যাচে আবু জায়েদ রাহি প্রথমবারের মতো ১০ উইকেট অর্জন করেছেন। খুলনার বিপক্ষে বরিশালের বিরুদ্ধে দুই ইনিংসে ৫ উইকেট করে নিয়েছেন জায়েদ। তার অসাধারণ বোলিংয়ের ফলে সিলেট তিন দিনের মধ্যে বরিশালকে ইনিংস ব্যবধানে পরাজিত করে লিগ শেষ করেছে।

তৃতীয় দিনে সিলেট ৪ উইকেটে ২৩৯ রান নিয়ে খেলতে নেমে আশরাফুল হাসান রিহাদের তৃতীয় সেঞ্চুরিতে ৩৮৯ রান সংগ্রহ করে। বরিশাল দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানে অলআউট হয়ে যায়।

এই জয়ের ফলে সিলেট পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে খুলনাকে পেছনে ফেলে। যদি খুলনা তাদের শেষ ম্যাচে রংপুরের কাছে পরাজিত হয়, তাহলে সিলেট চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে।

এদিকে, খুলনা-রংপুরের লড়াই অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। খুলনার বিপক্ষে তৃতীয় দিনে ২০০ রানের লিড নিয়ে খেলছে রংপুর, হাতে রয়েছে ১ উইকেট।

এর আগে খুলনা ৭ উইকেটে ২৭৬ রান নিয়ে দিন শুরু করে, তাদের প্রথম ইনিংস ৩২২ রানে শেষ হয়। ৯৩ রানে শুরু করা নুরুল হাসান প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪তম সেঞ্চুরি তুলে নেন।

রংপুর দ্বিতীয় ইনিংসে আকবার আলীর ৪৮ রানে ৯ উইকেটে ১৮৪ রান নিয়ে দিন শেষ করেছে। লিগের শীর্ষ রান সংগ্রাহক মিম মোসাদ্দেক ২৩ রানে অপরাজিত আছেন। খুলনার দুই পেসার মেহেদী হাসান রানা ও সফর আলী ৪টি করে উইকেট নিয়েছেন।

অন্য একটি ম্যাচে, ঢাকার বিপক্ষে তৃতীয় দিনে ২২৭ রানে এগিয়ে রয়েছে চট্টগ্রাম। রাজশাহীতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩১ রান তুলেছে তারা। ওপেনার সাদ্দাম হোসেন ৯৪ রান করেছেন। ঢাকার প্রথম ইনিংস ২৯২ রানে শেষ হয়, যা ৭ উইকেটে ২৮২ রান নিয়ে শুরু হয়েছিল।

রাজশাহীর বিপক্ষে তৃতীয় দিনে ময়মনসিংহ ১৪২ রানে এগিয়ে রয়েছে। তারা দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৭৯ রান তুলেছে। রাজশাহী প্রথম ইনিংসে ৩৭৭ রান করেছে, যেখানে অধিনায়ক প্রিতম কুমার ১০৮ রান করেছেন। এই সংস্করণে এটি তার সপ্তম সেঞ্চুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক ভারত থেকে ফেরার পথে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক ভারত থেকে ফেরার পথে গ্রেপ্তার

কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক বাংলাদেশে প্রবেশের সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সকালে ভারত থেকে ভোমরা ইমিগ্রেশন সেন্টার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশের হাতে সন্দেহজনক অবস্থায় আটক হন তিনি।

পুলিশের সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, কেশবপুর থানায় ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ২টি নিয়মিত মামলা রয়েছে। আটক আজাহারুল ইসলাম মানিক কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বাসিন্দা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কাজী রফিকুল ইসলামের পুত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ‘রিসার্চ মেথডোলজি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ‘রিসার্চ মেথডোলজি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে শিক্ষার্থীদের গবেষণাদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী ‘Training on Research Methodology’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ ১৬ নভেম্বর ২০২৬ (সোমবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম এবং সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন। উদ্বোধনী অনুষ্ঠানে সেশন পরিচালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. তানভীর আহমেদ।

১৬ ও ১৭ নভেম্বর ২০২৬ দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের (ISWR) সাবেক পরিচালক অধ্যাপক তাহ্‌মিনা আখতার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ISWR-এর প্রভাষক ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘Youth Development Project, Breaking the Cycle’-এর সাবেক মাস্টার ট্রেইনার মো. রনি মৃধা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি, গবেষণার পদ্ধতিগত জ্ঞান অর্জন এবং মানসম্মত গবেষণা পরিচালনার সক্ষমতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ব্লাটারের চেয়েও খারাপ ইনফান্তিনো’, ফিফা সভাপতির পরিবর্তন চান ক্লপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


‘ব্লাটারের চেয়েও খারাপ ইনফান্তিনো’, ফিফা সভাপতির পরিবর্তন চান ক্লপ

জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোকে আর দেখতে চান না। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বর্তমান প্রধানের বিরুদ্ধে চলমান বিতর্কের মধ্যে আগামী নির্বাচনে নতুন কাউকে দায়িত্বে দেখতে চান তিনি।

ইনফান্তিনো সমালোচনার মুখে পড়েছেন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের ঘটনা সামলানোর জন্য। অভিযোগ উঠেছে, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বালোগান বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে খেলতে পেরেছিলেন।

এছাড়া, এবারের গ্রীষ্মের বিশ্বকাপের পর ব্যক্তিগত বিনিয়োগকারীদের নিয়ে ২০ বিলিয়ন ডলারের একটি কোম্পানি গঠনের প্রস্তাব দিয়েছিলেন ইনফান্তিনো। কুশনার পরিবারের মতো বিনিয়োগকারীদের যুক্ত হওয়ার বিষয়টিও সামনে এসেছে, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

ক্লপ আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে বলেন, 'এখন সবাই একমত যে পরিবর্তন আসা উচিত।'

বরুসিয়া ডর্টমুন্ড ও লিভারপুলের সাবেক কোচ আরও বলেন, 'আমি ভেবেছিলাম, সেপ ব্লাটারের পর পরিস্থিতি আর খারাপ হতে পারে না। কিন্তু আমরা এখন কোথায় এসে দাঁড়িয়েছি, দেখুন!'

ইনফান্তিনোর আগে ফিফা সভাপতি ছিলেন সেপ ব্লাটার। ২০১১ সালে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে অনৈতিকভাবে অর্থ দেওয়ার ঘটনায় ২০১৫ সালে ফুটবল থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পরে অবশ্য তার নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়েছিল।

ফিফার ঘোষণা অনুযায়ী, গত এক দশক ধরে সংস্থাটির নেতৃত্বে থাকা ইনফান্তিনো ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে আবারও সভাপতি পদে লড়বেন। তবে ক্লপ চান তার পরিবর্তে অন্য কাউকে দায়িত্বে দেখতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%