প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৬ জুন, ২০২৬,বিরলের ১০ নং রাণীপুকুর ইউনিয়নের দক্ষিণ জগতপুর গ্রামে সরকারি জমিতে থাকা ইউক্লিপ্টাস গাছ কর্তনের সময় প্রশাসন আটক করেছে।
স্থানীয় চৌকিদার এর তত্বাবধায়নে আটককৃত গাছগুলো রাখা হয়েছে, এমনটি নিশ্চিত করেন ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মানিক হোসেন।
স্থানীয় জানাচ্ছেন, দক্ষিণ জগতপুর গ্রামের মৃত মোমিনুল ইসলাম এর ছেলে মোশারফ হোসেন তাদের জমির পাশে অবস্থিত সরকারি একটি পুকুরপাড়ে নিজেদের পরিচর্যা করা ইউক্লিপ্টাস গাছ বিক্রি করতে আসলে ক্রেতারা গাছগুলো কাটার কাজ শুরু করেন। তখন উপজেলা নির্বাহী অফিসারকে সরকারি জায়গায় গাছ কাটার বিষয়ে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে প্রতিনিধি পাঠান।
মঙ্গলবার দুপুরে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মানিক হোসেন ঘটনাস্থলে পৌঁছে জমির কাগজপত্র দেখতে চান। কাগজপত্র দেখাতে সময় চাওয়ায় গাছ কাটার কাজ বন্ধ করে গ্রামপুলিশ বাবুরাম সরকার এর তত্বাবধায়নে কর্তনকৃত গাছগুলি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আটক থাকে। এ ব্যাপারে কাগজপত্র যাচাইয়ের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মানিক হোসেন। বিকেলে রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ টি কর্তনকৃত গাছ গ্রামপুলিশের তত্বাবধানে ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন