প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রোববার (২১ জুন) শুরু হতে যাচ্ছে নতুন দফার সরাসরি আলোচনা সুইজারল্যান্ডে। এই সবের মধ্যে হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের সামরিক বাহিনী দাবি করছে, দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলার প্রতিশোধ হিসেবে তারা আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বলছে, লেবাননে ইসরাইলি হামলা এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে প্রণালিটি বন্ধ রয়েছে। তেহরানের অভিযোগ, দক্ষিণ লেবাননে ইসরাইলের সম্প্রতি ঘটে যাওয়া প্রাণঘাতী হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসান-সংক্রান্ত সমঝোতার বিরুদ্ধে। এই কারণে তারা তাদের হরমুজ প্রণালি বন্ধের পদক্ষেপের কথা জানিয়েছে।
তবে সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক জলপথে নৌ চলাচল সচল রয়েছে। তাদের তথ্য অনুযায়ী, শনিবার ৫৫টি বাণিজ্যিক জাহাজ প্রণালী অতিক্রম করেছে এবং ১ কোটি ৭০ লাখ ব্যারেলের বেশি তেল বিশ্ববাজারে পরিবহন করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও ঘোষণা করেছেন, ৬০ দিনের যুদ্ধবিরতি সময়কালে হরমুজ প্রণালিতে কোনো টোল আরোপ করা হবে না। কিন্তু ঘোষণা করেছেন, যদি চূড়ান্ত সমঝোতা ব্যর্থ হয় এবং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে থাকে তবে ভবিষ্যতে টোল আরোপের বিষয়ে আলোচনা করা হতে পারে।
এদিকে, সুইজারল্যান্ডে আলোচনায় অংশগ্রহণ করতে শনিবার গভীর রাতে ওয়াশিংটন ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অপরদিকে, ইরানের প্রতিনিধি দল ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছে গেছে। প্রতিনিধি দলে দেশের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রয়েছেন।
এছাড়া, আলোচনার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরও সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রোববার (২১ জুন) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতির মাধ্যমে এ তথ্য দিয়েছে।
রোববার শুরু হওয়া এই আলোচনায় পারমাণবিক কর্মসূচি এবং লেবাননের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেডি ভ্যান্স জানান, তিনি পারমাণবিক ইস্যু এবং লেবাননে যুদ্ধবিরতি-সংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন