প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। ফেটারম্যান বৈঠকে অংশ নেওয়ার সময় হাফপ্যান্ট ও হুডি পরিহিত অবস্থায় পায়ের উপর পা তুলে বসেছিলেন। বৈঠকে প্রোটোকল নিয়ে আলোচনা শুরু হলেও ফেটারম্যান ইসরায়েলের প্রতি তাঁর দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন। খবর টাইমস অব ইসরায়েলের。
বৃহস্পতিবার (৩০ জুলাই) বৈঠকে নেতানিয়াহু ফেটারম্যানকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের একজন সাহসী সমর্থক হিসেবে প্রশংসা করেন। নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের স্বার্থ ও দুই দেশের জোটের পক্ষে নির্ভীকভাবে কথা বলার জন্য ফেটারম্যান বিশ্বজুড়ে প্রশংসিত হয়ে উঠেছেন।
তিনি বলেন, "আপনি সত্যকে নির্ভয়ে তুলে ধরেছেন। ইসরায়েলের জনগণের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। শুধু ইসরায়েল নয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ।"
ফেটারম্যান জবাবে বলেন, সিনেটে দায়িত্ব পালনের সময় ইসরায়েলের পাশে দাঁড়ানো তাঁর জন্য একটি বড় সম্মানের বিষয়। তিনি ইসরায়েল সফরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে দেশটিকে অলৌকিক রাষ্ট্র বলে অভিহিত করেন।
তিনি অভিযোগ করেন, ইসরায়েল ইস্যুতে ডেমোক্র্যাটিক পার্টির অবস্থান তাকে হতাশ করেছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে অযোগ্য বলে কটাক্ষ করে তিনি বলেন, "তার বক্তব্য অযৌক্তিক।" তিনি বলেন, "শুধুমাত্র আমি নিজেই দলের মধ্যে এর প্রতিবাদ জানিয়েছিলাম।"
ফেটারম্যান আরো বলেন, "আমি কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির বিবেক হয়ে থাকতে চাই। গাজায় হামাসকে ধ্বংস করা, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান এবং ইরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে পরিচালিত পদক্ষেপ এসবকে আমি সবসময় ন্যায়সঙ্গত যুদ্ধ হিসেবে দেখেছি।"
তিনি আরও জানান, "অনেকেই ভুলে গেছেন কেন এসব সামরিক পদক্ষেপ প্রয়োজন হয়ে উঠেছিল।" তাঁর দাবি, এ অবস্থানের জন্য তাঁর কোনো অনুশোচনা নেই এবং তিনি সব পরিস্থিতিতে ইসরায়েলের পাশে থাকবেন।
বৈঠকের শেষাংশে নেতানিয়াহু আবারও ফেটারম্যানের প্রশংসা করে বলেন, "সত্য ও ন্যায়ের পক্ষে আপনার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।"
সূত্র : পিএমও ইসরায়েল
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন