প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের জিয়ানগরে সরকারি খাল দখল করে অবৈধভাবে নির্মিত ৮টি দোকান ঘর উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার পিরোজপুর জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মোঃ রুবাইয়াত ফেরদৌস ও জিয়ানগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউযর রহমান (রুবেল) এর নেতৃত্বে ও ইন্দুরকানী থানা পুলিশের সহযোগীতায় উপজেলার কালাইয়ার খায়েরহাটে সরকারি খাল দখল করে নির্মিত ৮টি দোকান ঘর উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত দোকান মালিকগণ হলেন, মোঃ জামাল মোল্লা, মোঃ মামুন, মোঃ বাশার আকন, নুরুল ইসলাম, মোঃ বাসার মৃধা, মোঃ হাবিবুর রহমান, মোঃ সোবাহান খান ও মোঃ আনিস। উচ্ছেদের পূর্বে দোকানঘরের মালিকদের তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ দেয়া হয়। কিন্তু কোন দোকান মালিক তাদের স্থাপনা সরিয়ে নেয়নি। পরে সরকারি নির্দেশনা মোতাবেক স্থাপনাহুলো উচ্ছেদ করে প্রশাসন। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় পুলিশ, সাংবাদিক ও স্থানীয় শত শত মানুষ উপস্থিত ছিল।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউর রহমান (রুবেল) জানান, সরকারি জমি ও খাল দখল করে নির্মিত সকল স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। উপজেলার বিভিন্ন বাজার সহ সরকারি জমিতে অনেক অবৈধ ভবন রয়েছে সেগুলো উচ্ছেদ করা হবে।
এব্যাপরে পিরোজপুর জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মোঃ রুবাইয়াত ফেরদৌস জানান, সরকারি নির্দেশনা মোতাবেক আমরা অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছি। দখলকারী দোকান মালিকদের স্থপনা সরিয়ে নেয়ার নোটিশ দেয়া হলেও তারা বিষয়টি আমলে নেয়নি। আমরা বাধ্য হয়ে স্থাপনাগুলো উচ্ছেদ করেছি। অবৈধভাবে সরকারি জমি ও খাল দখল করে নির্মিত সকল স্থাপনা উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন