প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে জুনিয়র বৃত্তি-২০২৫ এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ জেলা ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মেধাবী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এই সংবর্ধনা অনুষ্ঠানটি রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজন করা হয়। একই সঙ্গে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬-এ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে গৌরব অর্জনকারী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, ভাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোক্তার হোসেন।
প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
শহিদুল ইসলাম বাবুল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "ভালোভাবে লেখাপড়া করে ভালো মানুষ হতে হবে এবং দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।" তিনি সরকারি বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের সৌভাগ্যবান উল্লেখ করে এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন