ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

৮৬ বছরের চিখওয়ায়া কামুলোনির অর্থে মসজিদ নির্মাণ


৮৬ বছরের চিখওয়ায়া কামুলোনির অর্থে মসজিদ নির্মাণ

বয়স ৮৬ বছর। জীবনের এই শেষ প্রান্তে এসে আফ্রিকার দেশ মালাউইয়ের এক প্রবীণ ব্যক্তি মানুষের কল্যাণে এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি গ্রামের মুসল্লিদের নামাজের সুবিধার কথা মাথায় রেখে তিনি নিজের অর্থে একটি মসজিদ নির্মাণ করেছেন।

এই ব্যক্তির নাম চিখওয়ায়া কামুলোনি। তিনি মালাউইয়ের মাঙ্কি বে এলাকার অধিবাসী। মাঙ্গোচি জেলার চিলোম্বো গ্রামে তিনি মসজিদটি নির্মাণ করেছেন। এর জন্য তার খরচ হয়েছে ৩ কোটি ৫০ লাখ মালাউইয়ান কোয়াচা।

দেশটির সংবাদমাধ্যম মালাউই২৪-এর একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: বিপথগামী যুবসমাজকে আলোর পথে ফেরাতে ইসলামি অনুশাসন জরুরি: ড. খন্দকার মারুফ

প্রতিবেদন অনুযায়ী, গ্রামের মুসল্লিরা পূর্বে অস্থায়ী স্থাপনায় নামাজ আদায় করতেন। তাদের জন্য একটি উপযুক্ত স্থায়ী নামাজের স্থান তৈরি করার উদ্দেশ্যে কামুলোনি মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। পরে ২০২৬ সালের ২৯ আগস্ট স্থানীয় মুসলিম নেতাদের উপস্থিতিতে মসজিদটি আনুষ্ঠানিকভাবে কমিউনিটির কাছে হস্তান্তর করা হয়।

কামুলোনি জানিয়েছেন, ৮৬ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায় হিসেবে তিনি মসজিদটি নির্মাণ করেছেন। তিনি পুরো প্রকল্পের ব্যয় নিজের অর্থে বহন করেছেন এবং এ কাজে কোনো আর্থিক সহায়তা গ্রহণ করেননি বলেও জানান।

ব্যক্তিগত অর্থে মসজিদ নির্মাণের এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে প্রশংসা অর্জন করেছে। বয়স যে মানুষের কল্যাণে কাজ করার পথে বাধা নয়, মালাউইয়ের এই প্রবীণের উদ্যোগ যেন তারই এক অনুপ্রেরণামূলক উদাহরণ।

আরও পড়ুন: ৪১ দিনের নামাজ আদায় করে পুরস্কার পেলেন ১৩ শিশু কিশোর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুতবা ছাড়া জুমার নামাজ আদায় সম্ভব নয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২০ এম


খুতবা ছাড়া জুমার নামাজ আদায় সম্ভব নয়

জুমার নামাজ ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজের সাথে খুতবার একটি বিশেষ সম্পর্ক বিদ্যমান। তাই খুতবা ছাড়া জুমার নামাজ আদায় করা সম্ভব কি না এবং এ বিষয়ে শরিয়তের বিধান কি, তা জানাটা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি।

জুমার নামাজের একটি প্রধান শর্ত হলো খুতবা। খুতবা ছাড়া জুমার নামাজ আদায় শুদ্ধ হয় না। অতএব, যদি ইমাম খুতবা না দিয়ে সরাসরি জুমার নামাজ পড়ান, তবে জুমার নামাজ আদায় হবে না। যদি এমন ভুল ঘটে এবং পুনরায় জুমা আদায়ের সুযোগ না থাকে, তাহলে ওই দিনের জোহরের নামাজ আদায় করতে হবে।

খুতবার গুরুত্ব বোঝাতে আল্লাহ তাআলা জুমার নামাজের জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে—
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ
‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও।’ (সুরা আল-জুমুআ: আয়াত ৯)

এই আয়াতে আল্লাহর স্মরণের দিকে ধাবিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জুমার খুতবা ও নামাজ উভয়ই এই নির্দেশের অন্তর্ভুক্ত। তাই খুতবাকে অবহেলা করার কোনো সুযোগ নেই।

অতএব, জুমার নামাজের পূর্বে খুতবা দেওয়া অপরিহার্য। খুতবা ছাড়া জুমার নামাজ আদায় শুদ্ধ হয় না। তাই ইমাম ও মুসল্লি—সবার উচিত খুতবার গুরুত্ব উপলব্ধি করা এবং যথাযথভাবে জুমার নামাজ আদায় করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ এম


জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন সামান্ত শারমিন। তিনি গতকাল বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, "কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে আমি পদত্যাগ করেছি।" প্রায় এক বছর আগে তিনি জাতীয় নাগরিক পার্টির জোট গঠনের বিষয়ে একটি ভিন্ন অবস্থান গ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন, জামায়াত ইসলামী নীতিগত বা কৌশলগতভাবে মিত্র হওয়ার যোগ্য নয় এবং তাদের সঙ্গে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে। গত শুক্রবার এনসিপি ঘোষিত নতুন কমিটিতে তাকে শুধুমাত্র যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়। এই কারণে সামান্তার পদাবনতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এ বিষয়ে তিনি একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। তিনি লেখেন, "গত ১১ মাস ধরে আমার রাজনৈতিক বোঝাপড়া অনুযায়ী এনসিপির অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে যখনই সুযোগ পেয়েছি, তখনই দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব প্রদান এবং তর্ক-বিতর্ক বা আলাপ-আলোচনা করেছি।" তিনি আরও জানান, সংগঠনে নানা চড়াই-উৎরাই থাকলেও, দল যদি ভুল পথে যায়, সেই পথ থেকে রক্ষা করার চেষ্টা করা তার রাজনৈতিক কর্তব্য ছিল।

সামান্তা জানান, এনসিপির অভ্যন্তরে মতাদর্শিক সংগ্রামকেই তিনি বেছে নিয়েছিলেন। কারণ দলের গৃহীত নীতিগুলোকে স্বীকৃত ফোরামগুলোতে যুক্তিসঙ্গত উপায়ে চ্যালেঞ্জ করা ছাড়া দলকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার অন্য কোনো গণতান্ত্রিক পন্থা ছিল না। তিনি এই সংগ্রামের ইতি ঘোষণা করেছেন, কারণ তিনি মনে করেন, এনসিপির পক্ষে তার দলের প্রারম্ভের মূল্যবোধের প্রতি আর আন্তরিক হওয়া সম্ভব নয়। সামান্তা লেখেন, "পদত্যাগ করার জন্য আমি হয়তো আরও উপযোগী সময়ের জন্য অপেক্ষা করতে পারতাম, যখন দলের কোনও একটি সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে আমার পদত্যাগকে মূল্যায়ন করা সহজ হতো, কিন্তু আমি মনে করি এই অপেক্ষা অর্থহীন।" এনসিপি কখনও কখনও নানান ধরনের রাজনৈতিক ভূমিকা নিতে পারে, কিন্তু পুরোনো রাজনৈতিক ধাঁচের বাইরে নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচি তৈরি করতে পারবে বলে তিনি মনে করেন না। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, "পুরোনো ব্যবস্থার রাজনৈতিক দল কখনই রাষ্ট্রের নতুন ব্যবস্থা আনার জন্য সহায়ক হবে না। বরং বাধা হয়ে দাঁড়াবে।"

এখন তিনি মনে করেন, দলের সঙ্গে যেসব মতপার্থক্য হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে, সেসব বিষয় দলের সকল সদস্য এবং দলীয় কাঠামোর বাইরের শুভানুধ্যায়ীদের জানানো প্রয়োজন। তিনি লেখেন, "গণতান্ত্রিক সংস্কারের মূল জায়গা একটি উদার গণতান্ত্রিক সামাজিক মূল্যবোধ থেকে উৎসারিত।" অন্যদিকে, জামায়াত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পরিপন্থী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের সব সুবিধা কাজে লাগিয়ে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাজ করছে। এ কারণে জামায়াতের রাজনৈতিক অভিপ্রায় পরিবর্তন হয়নি। ৭১’এ জামায়াতের ভূমিকাকে অপরাধ মনে না করা এবং এর জন্য জাতির কাছে ক্ষমা না চাওয়া- এই সাংগঠনিক ও দার্শনিক ভিত্তির ওপরই তাদের অবস্থান। এনসিপি যখন জামায়াতকে সংস্কারের পথে বন্ধু মনে করেছে, তখন বাংলাদেশের সাধারণ মানুষ, যারা স্বভাবজাতভাবে উদার, গণতান্ত্রিক এবং সংস্কারের প্রকৃত শক্তি, তারা সংস্কারের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। এনসিপির নিজস্ব ও রাজনৈতিক লাইন স্পষ্ট না থাকায় জামায়াতের মধ্যে এনসিপিকে হারিয়ে যেতে হচ্ছে এবং জামায়াতের জন্য নানান ইস্যুতে প্রতিক্রিয়ামূলক ও সহায়ক ভূমিকা নিতে হচ্ছে। যেহেতু জনগণের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া দল এনসিপি, তাই তিনি বারবার দলকে এই সমস্যাগুলো সম্পর্কে সাবধান করে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধ্যক্ষ মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে ছাত্রীদের মধ্যরাতের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ এম


অধ্যক্ষ মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে ছাত্রীদের মধ্যরাতের বিক্ষোভ

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবি নিয়ে শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনভর অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ রাখার পর, তারা রাতে সড়কে অবস্থান নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিক হলের দুই শিক্ষার্থীর আসন বাতিল ও জরিমানার ঘটনাকে কেন্দ্র করে এ আন্দোলন শুরু হয়। তাদের দাবি, নির্ধারিত সময়ের পর অডিটোরিয়ামে অনুষ্ঠান চলায় দুই শিক্ষার্থীর আসন বাতিল করা হয়। পরে আসন ফিরিয়ে দেয়ার শর্তে এক রাতের বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা চাওয়া হয়। এ কারণে অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তারা তার পদত্যাগ দাবি করছেন।

এদিন সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা অধ্যক্ষকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে অধ্যক্ষকে উদ্ধার করে নিয়ে যায়। এ সময় পুলিশের লাঠিচার্জে দুই ছাত্রী আহত হন বলে আন্দোলনকারীরা অভিযোগ করেন।

এই ঘটনার পর শতাধিক ছাত্রী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে রাত আড়াইটা পর্যন্ত বিক্ষোভ চলার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে আবার আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আজকের নামাজের সময়সূচি: ০৬ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ এম


ঢাকায় আজকের নামাজের সময়সূচি: ০৬ নভেম্বর ২০২৬

নামাজ ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। ইমানের পর নামাজই হলো সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামের নফল সালাতেরও বিশেষ গুরুত্ব রয়েছে।

হাদিসে উল্লেখ রয়েছে, নামাজ মুমিন এবং অমুসলিমের মধ্যে প্রধান পার্থক্য নির্দেশ করে। এটি মানুষের সকল প্রকার পাপ ও অন্যায় থেকে বিরত রাখার পাশাপাশি আত্মিকভাবে পরিশুদ্ধ করে। তাই প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্যেও সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য দায়িত্ব।

জীবনকে সুশৃঙ্খল করার জন্য এবং মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য অর্জনের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিকল্প নেই। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন নির্ধারিত সময়ে নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। নিচে ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি প্রদান করা হলো।

নামাজ ওয়াক্ত

তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় ০৪: ৪৯

ফজর ০৪: ৫০

জোহর ১১: ৪৩

আসর ০৩: ৪০

মাগরিব ০৫: ১৮

এশা ০৬: ৩৪

বিভাগীয় শহর অনুযায়ী সময় পরিবর্তন

ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন জেলার সময়ের মধ্যে কিছুটা পার্থক্য বিদ্যমান। ঢাকার সময়ের সঙ্গে নিচের সময়গুলো যোগ বা বিয়োগ করে আপনার এলাকার সঠিক সময় নির্ধারণ করুন:

বিয়োগ করতে হবে

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

যোগ করতে হবে

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

নামাজ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করার পাশাপাশি আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয় যে, জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%