প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভালোবাসার এক বিরল ও নির্মম দৃষ্টান্ত স্থাপন করলেন চাঁদপুরের ফরিদগঞ্জের আকলিমা বেগম (২৬)। স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছিলেন তিনি। সফল অস্ত্রোপচারের পর আশা জেগে উঠলেও শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হেরে গেছেন তাঁর প্রবাসফেরত স্বামী দেলোয়ার হোসেন (৪২)।উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ রূপসা গ্রামের পাঠান বাড়িতে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বামীর অকাল মৃত্যুতে পাগলপ্রায় দুই অবুঝ সন্তানের জননী আকলিমা।পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কিডনিজনিত জটিল রোগে ভুগছিলেন প্রবাসফেরত দেলোয়ার হোসেন। চিকিৎসকেরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলে আকলিমা বেগম সানন্দে নিজের কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন। ১০ দিন আগে রাজধানীর শ্যামলী সিকেডি হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়। প্রাথমিক অবস্থায় দেলোয়ারের স্বাস্থ্যের উন্নতি হলেও ৪-৫ দিন আগে হঠাৎ ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতা দেখা দেয়। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।এই দম্পতির ঘরে আফরিন জান্নাত ইরা (১১) ও আশুরা জাহান ইভা (৪) নামের দুটি ছোট কন্যা সন্তান রয়েছে।নিহতের বড় ভাই আনোয়ার হোসেন ও বৃদ্ধা মা শামছুন্নাহার আহাজারি করে জানান, আকলিমা নিজের অঙ্গ দিয়ে ভালোবাসার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে।এখন স্বামীকে হারিয়ে সে নিজেও অসুস্থ ও শোকে দিশেহারা। তারা অসহায় এই পরিবার ও পিতৃহীন দুই শিশুর ভবিষ্যতের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহির হোসেন বলেন, 'স্বামীর প্রতি আকলিমার এই ভালোবাসা সমাজে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা এই মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন