প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে সম্প্রতি একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এই চুক্তিটি ‘মক্কা প্যাক্ট’ নামে পরিচিত, যা অনুযায়ী, তিন দেশের যে কোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে গণ্য করা হবে।
বাংলাদেশও এই প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে—এমন গুঞ্জন শোনা যাচ্ছে; চলছে বিভিন্ন আলোচনা। এই প্রসঙ্গে ইতোমধ্যে পক্ষে-বিপক্ষে নানা মতামত প্রকাশিত হয়েছে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবার এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। জামায়াত আমির লিখেছেন, ‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।’
প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মার্চ ইসলামি সম্মেলনের সময় সৌদি আরবের রিয়াদে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। সেখানে একটি যৌথ নিরাপত্তা চুক্তি কেমন হতে পারে সেটি নিয়েও আলোচনা হয়। তারই ধারাবাহিকতায় গত ৭ আগস্ট এই তিন দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে মক্কায়।
বাংলাদেশের এ জোটে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহের কথা সম্প্রতি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি উল্লেখ করেছেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে এবং বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন