প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক ও অনাড়ম্বর দৃষ্টিভঙ্গি অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারেক রহমানের মানবিক রাজনীতি এবং কর্মপরিকল্পনা জনকল্যাণে অনন্য নজির স্থাপন করেছে।
গতকাল শুক্রবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মতবিনিময় সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, ইউনিয়নের উন্নয়ন, তৃণমূল পর্যায়ের সংগঠন শক্তিশালীকরণ, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রিন্স আরও বলেন, তারেক রহমান মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার কারিগর হিসেবে আবির্ভূত হয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণে তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। পরিবর্তনের এই যাত্রায় নেতা-কর্মীদেরও সমান তালে কাজ করতে হবে এবং সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
এছাড়া তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের ধারাবাহিকতা তারেক রহমানের নেতৃত্বে প্রতিফলিত হয়েছে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হিসাবে তারেক রহমান দাঁড়িয়ে আছেন। সহযোগিতা করা নেতা-কর্মীদের জন্য এটি অত্যন্ত অপরিহার্য।
বক্তব্যে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনীতিকে জনসেবার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। নেতা-কর্মীদের মানুষের পাশে থেকে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পরিচয়।
এ সময় তিনি নারী ও শিশু নির্যাতন, মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, দুর্নীতি এবং সকল সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেছেন, প্রতিটি ওয়ার্ডে বিএনপি’র নেতা-কর্মীদের সমাজের শান্তি, নিরাপত্তা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো নেতা বা কর্মী যদি সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে এবং বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত হন, তবে সে যত বড় নেতা বা জনপ্রিয় বা ত্যাগীই হোন, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কোনো অপরাধীকে রক্ষা করা হবে না।’ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি এ বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানান।
তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, উন্নত ও আলোকিত হালুয়াঘাট গড়ে তোলার কার্যক্রম সফলভাবে এগিয়ে যাবে। এ লক্ষ্যে অচিরেই ধুরাইল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ত্যাগী, পরীক্ষিত ও জনসম্পৃক্ত নেতা-কর্মীদের নিয়ে দল পুনর্গঠনের কাজ শুরু করা হবে। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডও ত্বরান্বিত করা হবে।
সভায় তিনি নেতা-কর্মীদের প্রতি ব্যক্তিগত বিরোধ ভুলে সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী নিজেদের পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি’র আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, মিজানুর রহমান মিজান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন ময়না, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গনি উপস্থিত ছিলেন।
এছাড়াও ধুরাইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন