প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি সোনার বার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার সময় বিমানটির কার্গো হোলে একটি অভিযান পরিচালনা করে এই পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়।
জব্দ করা স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে জানা গেছে।
গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে একটি যৌথ দল অভিযানে নেতৃত্ব দেয়।
ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানিয়েছেন, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বৃহস্পতিবার সকালে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
সামরিক গোয়েন্দা সংস্থা ও কাস্টমের কর্মকর্তাদের একটি যৌথ দল উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে টেপ পেঁচানো অবস্থায় মোট ১৬০টি বার উদ্ধার করে, যেগুলোর মোট ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম।
তৎক্ষণাৎ এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, কার্গো হোলে এগুলো কিভাবে রাখা হয়েছিল এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন