প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির অষ্টম জাতীয় সম্মেলনে সভাপতি হিসেবে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরীকে নির্বাচিত করে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
এই সম্মেলনটি শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রাম চন্দ্র দাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংগঠনের এই সম্মেলনের মাধ্যমে দীর্ঘ সময় ধরে বিভাজিত দুটি অংশ ঐক্যবদ্ধ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট মো. ইয়াহিয়া। অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি বক্তব্য রেখেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সম্মেলনে সারাদেশের অধিকাংশ জেলা বারের আইনজীবী নেতৃবৃন্দ প্রতিনিধি হিসেবে অংশ নেন। আইনের শাসন প্রতিষ্ঠা, স্বাধীন বিচার বিভাগ এবং মুক্তিযুদ্ধের আদর্শে সংবিধান পুনর্বহালের দাবি মাথায় রেখে অনুষ্ঠিত হলো এই সম্মেলন। সারাদেশের প্রতিনিধিরা সেখানে আলোচনায় অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন