প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুর এবং ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা ১৯৬ গ্রাম হেরোইন এবং ১৯৩ বোতল এসকাফসহ তাদের আটক করে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এই তথ্য জানান।
র্যাব জানায়, গতকাল বিকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নে তারা অভিযান চালায় এবং মো. সুমন শেখ (৩০) নামের একজনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাঁর দেহ তল্লাশী করে দুইটি প্যাকেটে থাকা ১৯৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. সুমন শেখ দিনাজপুরের হাকিমপুর উপজেলার মৃত ইদ্রিশ আলীর ছেলে।
অন্যদিকে, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের আরেকটি অভিযানে ১৯৩ বোতল এসকাফ জব্দ করা হয় এসময় মো. মনির হোসেন ওরফে মঈনুদ্দীন (৪৪) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি দৌলতপুর ইউপির আব্দুল করিমের ছেলে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন