প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে চিকিৎসকদের নিরাপত্তা এবং রোগীদের সুরক্ষায়। নতুন এই আইনের মাধ্যমে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।
তিনি সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় বিএমএ ভবনের শহীদ ড. শামসুল আলম খান মিলন সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান। ড্যাব স্বাস্থ্যখাতের স্টেকহোল্ডারদের সঙ্গে ‘চিকিৎসক, স্বাস্থ্যসেবাকর্মী ও প্রতিষ্ঠান সুরক্ষা এবং রোগী সুরক্ষা আইন প্রণয়ন’ বিষয়ে মতবিনিময়ের উদ্যোগ নেয়।
সভায় চিকিৎসক নেতারা উল্লেখ করেন, বিভিন্ন সময় রোগীর স্বজন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হয়রানির শিকার হতে হয় চিকিৎসকদের। তাই নতুন আইনে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এসময় ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ বলেন, চিকিৎসক, রোগী ও প্রতিষ্ঠানের জন্য আলাদা আইনের প্রয়োজন হতে পারে এবং আইনে সব পক্ষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, রোগীর সুরক্ষার জন্য আলাদা আইন প্রয়োজন নেই। কারণ বিএমডিসি এর জন্য কাজ করছে এবং বিএমডিসি নতুন আইন প্রণয়ন করছে, সেখানে রোগীদের সুরক্ষার জন্য বিস্ময়কর ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, চিকিৎসক যদি ভুলবশতঃ রোগীর কোনও ক্ষতি করে, তার জন্য আইনগত ব্যবস্থা রয়েছে। এতে চিকিৎসকের প্রতি কোন সমস্যা হবে না।
ড্যাব সভাপতি জানান, ক্লিনিক, ল্যাবরেটরিজ এবং অন্যান্য বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য প্রবর্তিত ১৯৮২-এর আইনটি অপ্রতুল, এটাকে আপগ্রেড করতে হবে। এর পাশাপাশি, যারা সেখানে কর্মকর্তা-কর্মচারী এবং চিকিৎসক রয়েছেন, তাদের অধিকারকে গুরুত্ব দেওয়া প্রয়োজন, যেন তারা তাদের বেতন ও বিভিন্ন পাওনাদি সঠিকভাবে পেতে পারেন।
ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ড্যাব এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন চিকিৎসক সোসাইটির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পরিচালকবৃন্দ এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন