প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে ‘MCJ উৎসব ২০২৬’। আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) ‘MCJ উৎসব’ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি রেখেছে বিভাগটি।
একই সাথে বিভাগটি শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সেশন-২)-এ নারী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা প্রদান করা হবে। এছাড়া বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ, বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও এই আয়োজনের অন্তর্ভুক্ত রয়েছে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশসেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান জানাব তাবিউর রহমান প্রধান।
তিন পর্বের দিনব্যাপী অনুষ্ঠানের সূচিতে প্রথম পর্ব সকাল ১০:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত। এতে সকাল ১০:০০টায় বিভাগ চত্বরে সেলিব্রেশন র্যালি এবং সকাল ১১:০০টায় বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার হবে ক্যাফেটেরিয়া ৩য় তলায়।
দ্বিতীয় পর্ব বিকাল ৩:০০টা থেকে ৫:১৫টা পর্যন্ত। এ পর্বে আছে স্বাধীনতা স্মারক মাঠে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সর্বশেষ তৃতীয় পর্ব সন্ধ্যা ৫:৩০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত। এ সময় রয়েছে স্বাধীনতা স্মারক মাঠে দেশসেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমনের গল্পকথা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দীর্ঘদিনের পড়াশোনা ও পরীক্ষার ব্যস্ততা কাটিয়ে পুরো বিভাগ এখন এক ছাদের নিচে উদযাপনের অপেক্ষায়। চ্যাম্পিয়ন সংবর্ধনা, নবীন বরণ থেকে শুরু করে ক্যারিয়ার সেমিনার আর সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে 'MCJ উৎসব ২০২৬' আমাদের মধ্যে নতুন এক প্রাণ ও ঐক্যের সঞ্চার করেছে বলে জানান শিক্ষার্থীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন