ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী


গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিএনপি সরকার বারবার প্রমাণ করেছে গণমাধ্যমের সঙ্গে তাদের শত্রুতা নেই। আর তাই বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। ’

তিনি বলেন, সরকারের ভুল হতে পারে, গঠনমূলক আলোচনা হোক।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

‘আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে’ মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘আসুন আমাদের নিজের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ আমার সঙ্গে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাব না। তাই প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আমরা দেশের জন্য কী করতে পারি, সেই চেষ্টা করতে পারি। সাকসেসফুল হওয়া পরের ব্যাপার, অন্তত দেশের জন্য কাজ করার মাইন্ডসেট নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের দিনটা আমাদের জন্য, বাংলাদেশের সংবাদপত্র জগতের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিনে বাংলাদেশের সব সংবাদপত্র একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল, হাতেগোনা মাত্র চারটি সংবাদপত্র ছিল। সেখান থেকে আজকে আমরা এতগুলো সাংবাদিক ভাইদের সঙ্গে কথা বলছি।’

সরকারপ্রধান বলেন, ‘এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, ওই সময় সংবাদপত্রের যে গলা চেপে ধরা হয়েছিল, সেটি অন্তত এখন নেই, এই মুহূর্তে নেই। যেভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। চারটা সংবাদপত্রকে রেখে সব বন্ধ করে দিয়েছিল। একই সময় আমরা দেখেছি বাংলাদেশের সব রাজনৈতিক দলকে বন্ধ মানে বিলুপ্ত করে বাকশাল নামে একটা দল গঠন করা হয়েছিল।’

তারেক রহমান বলেন, ‘পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করলেন। একই সঙ্গে সংবাদপত্রের ওপর থেকে রেস্ট্রিকশন তুলে নিলেন। পরবর্তী সময় কী হয়েছে, কতটুকু হয়েছে এটা আপনাদের কথা থেকেও বেরিয়ে এসেছে।’

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের মাধ্যমে তালাক বন্ধ: চিফ হুইপ

প্রতি বছর ১৬ জুন বাংলাদেশে সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালিত হয়। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন বাকশাল সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চারটি সরকারি প্রচারপত্র বাদে দেশের সব পত্রিকার প্রকাশনা ও ডিক্লারেশন বাতিল করে দেয়। এর প্রতিবাদে পরবর্তী বছর থেকে সাংবাদিক ও সংবাদমাধ্যমকর্মীরা দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছেন।

গণমাধ্যমে সহযোগিতা কামনা করে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাকে অনেক সাহায্য করতে পারেন। শুধুমাত্র সরকার একা পারবে না, আপনার সহযোগিতা আমার লাগবে। আপনার সহযোগিতা না পেলে আমি বুঝতে পারবো না যে, কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে।’

তারেক রহমান বলেন, ‘সবার সহযোগিতা পেলেই অন্তত বুঝতে পারব যে, কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। অথবা ভালো কাজের পথটা আপনাদের দেখাতে হবে। অর্থাৎ দেশের কাজে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এই সহযোগিতাটা আমি আপনাদের কাছে চাইছি। আপনারা সহযোগিতা করলে আমার কাজ সহজ হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের সামনে এখন একটি বড় সমস্যা হচ্ছে মাদক। বিশ্বব্যাপী কম-বেশি থাকলেও আমাদের এখানে এর প্রকোপ আশঙ্কাজনক। কিন্তু প্রশ্ন হলো, আমরা কতজনকে ধরব, কতজনকে চিকিৎসা দেব বা কাউন্সেলিং করব? আমাদের তো সক্ষমতা ও সম্পদের একটা সীমাবদ্ধতা রয়েছে। তাই এই সমস্যার সমাধানে আমাদের বিকল্প পথ খুঁজতে হবে।’

আরও পড়ুন: ইনানীর রিসোর্টে আগুন: নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক যে বিপুল শক্তি থাকে, তা ইতিবাচক খাতে ব্যবহারের সুযোগ করে দিতে হবে। আর এর অন্যতম প্রধান মাধ্যম হলো খেলাধুলা ও সংস্কৃতি। অথচ ঢাকা শহরসহ সারা দেশেই এখন খেলার মাঠের তীব্র সংকট।

তরুণদের এই শক্তিকে কাজে লাগাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে নতুন কুঁড়ি স্পোর্টস ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চালু করেছি। সম্প্রতি শেষ হওয়া একটি শিক্ষা বিভাগীয় ইভেন্টে সারা দেশের প্রায় ২২ লাখ ছেলে-মেয়ে অংশ নিয়েছে। দল-মত নির্বিশেষে সব পরিবারের সন্তান এখানে যুক্ত হয়েছে। অথচ দুঃখের বিষয়, এত বড় একটি আয়োজন আমাদের দেশের সংবাদমাধ্যমগুলোতে সেভাবে গুরুত্ব পায়নি।’

কেবল খেলাধুলা নয়, বিজ্ঞান ও প্রযুক্তিতে তরুণদের মেধা বিকাশের জন্য জেলা ও বিভাগীয় পর্যায়ে উদ্ভাবনী মেলা বা সায়েন্স ফেয়ার আয়োজনের ওপরও গুরুত্ব দেন সরকারপ্রধান। তিনি বলেন, বছরের নির্দিষ্ট কিছু দিন (যেমন ১৬ ডিসেম্বর বা ২১ ফেব্রুয়ারি) ছাড়া কেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সারা বছর সাংস্কৃতিক বা বিতর্ক প্রতিযোগিতা হয় না! যুব সমাজকে সুস্থ ধারায় ফেরাতে এই চর্চাগুলো সারা বছর চালু রাখতে হবে।

তরুণদের নৈতিক অবক্ষয় রোধ এবং সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনার ওপর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকাল দেখা যায় একটা জীবন্ত প্রাণীকে পিটিয়ে মারা হচ্ছে এবং ১০ জন মিলে তা মোবাইলে রেকর্ড করছে। এগুলো অস্বাভাবিক মানসিকতা। স্কুল পর্যায় থেকেই আমাদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। তথ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে তরুণদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, স্পিচ রাইটার এসএএম মাহফুজুর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপপ্রেস সচিব হাসান শিপলু, সুজাউদ্দৌলা সুজন ও শাহাদাত হোসেন স্বাধীনসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওসি ক্লোজড, আটক ২: লালমনিরহাটে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, ফলিমারীতে রণক্ষেত্র-এসপিসহ আহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:১০ পি.এম


ওসি ক্লোজড, আটক ২: লালমনিরহাটে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, ফলিমারীতে রণক্ষেত্র-এসপিসহ আহত ১৬

 ১৬ জুন, ২০২৬, লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজ হওয়ার পরদিন, নন্দিনী রায় (৭) নামে এক শিশুর বস্তাবন্দি ও মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

উত্তেজিত জনতার হামলায় জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, পুলিশ সদস্য ও সাংবাদিকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ডিসি, পুলিশের সুপার ও সাংবাদিকের গাড়িসহ অন্তত ১০টি যানবাহন।

এদিকে, নিখোঁজের ঘটনায় রাতেই থানায় সাধারণ ডায়েরি না নিয়ে পরিবারকে ফিরিয়ে দেওয়ার অভিযোগে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে তাৎক্ষণিক ক্লোজড করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে প্রধান অভিযুক্ত বিধান চন্দ্র (১৮) ও রঞ্জিত কুমার রায় (৩০) কে আটক করেছে পুলিশ।

নিহত নন্দিনী রায় ফলিমারী গ্রামের নলিনী কান্তের মেয়ে। সোমবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় শিশু নন্দিনী। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে, সে রাতে আদিতমারী থানায় একটি নিখোঁজ ডায়েরি করতে যান। কিন্তু থানার ওসি নাজমুল হক তা গ্রহণ না করে, পরিবারকেই খোঁজাখুঁজি করার পরামর্শ দিয়ে ফিরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে নতুন নরম মাটি দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সেখানে মাটি খুঁড়ে নন্দিনীর বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিখোঁজের রাতেই জিডি না নিয়ে ফিরিয়ে দেওয়ার বিষয়টি জানার পর জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কর্তব্যরত অবস্থায় অবহেলা ও গাফিলতির কারণে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হককে তাৎক্ষণিকভাবে থানার দায়িত্ব থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে পাঠানোর নির্দেশ দেন।

নন্দিনীর বস্তাবন্দি লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আগুন জ্বলে ওঠে। উত্তেজিত জনতা প্রতিবেশী রঞ্জিত চন্দ্রের ছেলে প্রধান অভিযুক্ত বিধান চন্দ্রের বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে বাড়িটির কয়েকটি ঘর এবং মালামাল পুড়ে যায়।

দুপুরে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান, পরিস্থিতি শান্ত করতে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে। এসময় উত্তেজিত জনতা আচমকা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

ঘণ্টাব্যাপী চলা দফায় দফায় সংঘর্ষে পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং দায়িত্ব পালনরত সাংবাদিকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে উত্তেজিত জনতা পুলিশ ও সাংবাদিকদের গাড়িসহ অন্তত ১০টি যানবাহন ভাঙচুর করে লণ্ডভণ্ড করে দেয়।

পুলিশ এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হয়েছে, তিনি হলেন প্রতিবেশী বিধান চন্দ্র (২৩) ও রঞ্জিত কুমার রায় (৩০)।

বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েনের মাধ্যমে বর্তমানে ফলিমারী গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও পুরো এলাকায় চরম থমথমে অবস্থা ও আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার আতঙ্কে অনেক বাড়িঘর পুরুষশূন্য হয়ে পড়েছে।

অন্যদিকে, অপরাধীদের গ্রেপ্তার করতে গিয়ে সরকারি কাজে বাধা এবং পুলিশ ও প্রশাসনের ওপর হামলার ঘটনায় পুলিশে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এই হামলায় জড়িতদের চিহ্নিত করে সরকারি কাজে বাধা সৃষ্টি করার অভিযোগে পুলিশের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান জানিয়েছেন, পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করতে ও আইনশৃঙ্খলার অবনতি রোধে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে কাজ করেছে। পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে অপরাধী যে-ই হোক, শিশু হত্যাকাণ্ড এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনার সুষ্ঠু তদন্তে কাজ করছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:১১ পি.এম


দেশে টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে ফের টানা পাঁচদিন ভারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। মৌসুমীবায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

এদিকে, একই সময়ে মানিকগঞ্জ, নীলফামারী ও রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার আরও খবর,

শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাকিমপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:১১ পি.এম


হাকিমপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

দিনাজপুরের হাকিমপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে, যার সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী অফিসার জজ মিত্র চাকমা।

সভায় আলোচনা করা হয় উপজেলা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ আরও নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।

উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।

বক্তারা সভায় বলেন, উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন।

মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা তাদের নিজ নিজ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত দেন। সভা শেষে উপস্থিত সদস্যরা গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে রবীন্দ্রনাথ ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


কুড়িগ্রামে রবীন্দ্রনাথ ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন

কুড়িগ্রামে একসাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায়, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খন্দকার একরামুল হক প্রমুখ। বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও সমাজচিন্তায় অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, রবীন্দ্রনাথ মানবতাবাদ, অসামপ্রদায়িকতা ও বিশ্বজনীন চেতনার বার্তা দিয়েছেন। অন্যদিকে নজরুল সাম্য, বিদ্রোহ ও মানবমুক্তির কণ্ঠস্বর হিসেবে বাঙালির হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%